Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 04:00 pm
Last modified: 09 June, 2026, 05:30 pm

Related News

  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

পোস্টটির শেষে বাংলাদেশের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়, ‘তাহলে কী বলো বাংলাদেশ? সময় এখন একসাথে বড় স্বপ্ন দেখার এবং ছোট দল হিসেবে বড় মঞ্চে লড়তে থাকা নরওয়কে সমর্থন করার।’
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 04:00 pm
Last modified: 09 June, 2026, 05:30 pm
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল বাংলাদেশে অবস্থিত নরওয়ে দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (৯ জুন) এক বার্তায় ঢাকাস্থ নরওয়ে দূতাবাস বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে এই বিশেষ আহ্বান জানায়। 

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া নরওয়ে মনে করে, ভৌগোলিক ও ঐতিহাসিক নানা মিলের কারণে বাংলাদেশিদের জন্য নরওয়েই হতে পারে সমর্থনের সেরা বিকল্প।

দূতাবাসের পক্ষ থেকে দেওয়া পোস্টে কেন বাংলাদেশিরা নরওয়েকে সমর্থন করবে, তার বেশ কিছু চমকপ্রদ কারণও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে দেশগুলো প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল, নরওয়ে তাদের মধ্যে অন্যতম। এছাড়া উভয় দেশই জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব শান্তি রক্ষায় একসাথে কাজ করে।

নরওয়ে দূতাবাস আরও বলছে, ফুটবল ছাড়াও দুই দেশের মধ্যে আরও অনেক অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তাদের মতে, বাংলাদেশ ও নরওয়ে—উভয়ই উপকূলীয় দেশ এবং দুই দেশের মানুষই মাছ খেতে অত্যন্ত পছন্দ করেন। এছাড়া বাংলাদেশ আয়তনে ছোট এবং নরওয়ে জনসংখ্যায় ছোট দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশেরই স্বপ্ন বড়।

তবে ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে নরওয়ে মনে করিয়ে দিয়েছে, তাদের বর্তমান দলের সেরা তারকা আর্লিং হলান্ডের কথা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার নরওয়ের হয়ে মাঠ মাতাবেন, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।

পোস্টটির শেষে বাংলাদেশের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়, 'তাহলে কী বলো বাংলাদেশ? সময় এখন একসাথে বড় স্বপ্ন দেখার এবং ছোট দল হিসেবে বড় মঞ্চে লড়তে থাকা নরওয়কে সমর্থন করার।'
 
Related Topics

টপ নিউজ

নরওয়ে / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net