Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নতুন এক দল নিয়ে বাংলাদেশে খেলতে আসবে শ্রীলঙ্কা

খেলা

টিবিএস ডেস্ক
12 May, 2021, 02:50 pm
Last modified: 12 May, 2021, 02:55 pm

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নতুন এক দল নিয়ে বাংলাদেশে খেলতে আসবে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা শ্রীলঙ্কার দলে পরিবর্তনের ছাড়াছড়ি। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন।
টিবিএস ডেস্ক
12 May, 2021, 02:50 pm
Last modified: 12 May, 2021, 02:55 pm
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হবে না বুঝতে পেরে ক্রিকেটকে বিদায় বলে দেন থিসারা পেরেরা। শঙ্কাটা তাহলে ঠিকই ছিল লঙ্কান এই অলরাউন্ডারের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা শ্রীলঙ্কার দলে পরিবর্তনের ছাড়াছড়ি। 

১৮ সদস্যের এই দলে কেবল পেরেরাকেই বাদ দেওয়ার কথা ভেবে রাখেনি লঙ্কান ক্রিকেট, এই সিরিজে দলে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ক্রিকেটারের। নতুন একটি দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। 

নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন। এ ছাড়া নিয়মিত দলের অনেকেই জায়গা পাননি। দলটির নেতৃত্বে থাকবেন কুসল পেরেরা। তার ডেপুটি হয়ে দলে ফিরেছেন কুসল মেন্ডিস।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এসে সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে লঙ্কানদের, এর মধ্যে তিন দিন রুম কোয়ারেন্টিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।    

শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুসল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১ / ক্রিকেট / শ্রীলঙ্কা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net