Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি

আন্তর্জাতিক

রয়টার্স
20 May, 2026, 11:40 am
Last modified: 20 May, 2026, 11:50 am

Related News

  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ট্রাম্পের ঘোষিত চুক্তিতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দাবি
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি

বলরুমের জন্য ট্রাম্পের ১ বিলিয়ন ডলারের আবেদনকে ‘অত্যধিক বাড়াবাড়ি’ বলে সমালোচনা করছেন ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও।
রয়টার্স
20 May, 2026, 11:40 am
Last modified: 20 May, 2026, 11:50 am
নির্মাণাধীন বলরুম সম্পর্কে সাংবাদিকদের ধারণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে নিজের নতুন বাঙ্কার-সদৃশ বলরুমের অজানা অনেক তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি জানান, এই ভবনের ছাদে একটি ড্রোন ঘাঁটি এবং এর মাটির নিচে থাকা ছয়তলা কমপ্লেক্সের একটি অংশে সামরিক হাসপাতালও থাকবে।

নির্মাণকাজের ব্যস্ততার মধ্যেই ট্রাম্প একদল সাংবাদিককে এই প্রকল্প ঘুরিয়ে দেখান। মূলত এই ভবনের নিরাপত্তা বাড়াতে মার্কিন কংগ্রেসের কাছে ট্রাম্প যে ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন, তার পক্ষে যুক্তি দাঁড় করাতে এই সফরের আয়োজন করেন তিনি। 

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধের কারণে এমনিতেই জ্বালানির দাম আকাশছোঁয়া, যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ আমেরিকানদের। এর মধ্যে ট্রাম্পের এই ১ বিলিয়ন ডলারের আবেদনকে 'অত্যধিক বাড়াবাড়ি' বলে সমালোচনা করছেন ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও।

৯০ হাজার বর্গফুট আয়তনের এই বিশাল বলরুমের পাশে আঠারো শতকের শেষের দিকে তৈরি মূল হোয়াইট হাউসকে বেশ ছোটই মনে হবে।

ট্রাম্পের যুক্তি, এক হাজার মানুষের বড় কোনো অনুষ্ঠানের জন্য এমন একটি বলরুম প্রয়োজন। কারণ হোয়াইট হাউসের বর্তমান বিনোদন বা অনুষ্ঠান কক্ষগুলোর ধারণক্ষমতা এর চেয়ে অনেক কম।

সম্প্রতি ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তার ওপর হত্যাচেষ্টা চালানো হয়। এরপর থেকেই তিনি এই বলরুম নির্মাণের ওপর আরও জোর দিতে শুরু করেন। তার মতে, এটি হবে অনেক বেশি নিরাপদ একটি জায়গা।

ট্রাম্প বলরুমের নিরাপত্তার দিকগুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি একে একটি বাঙ্কারের মতো কাঠামো হিসেবে বর্ণনা করেন, যার ছাদ এতটাই শক্ত হবে যে সরাসরি কোনো হামলা হলেও তা টিকতে পারবে।

তিনি জানান, বলরুমের চারপাশে সম্প্রতি যে টাইটানিয়ামের পরিবেষ্টনী দেওয়া হয়েছে, তা এতই মজবুত যে 'বুলডোজার দিয়েও তা ভাঙা যাবে না।' তিনি আরও বলেন, এর ছাদ 'অভেদ্য ইস্পাত' দিয়ে তৈরি হবে।

বলরুমের নিচে ছয়তলা পর্যন্ত একটি কমপ্লেক্স থাকবে। ইতিমধ্যে এর দুটি তলার নির্মাণকাজ চলছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, এই ভূগর্ভস্থ কমপ্লেক্সে একটি সামরিক হাসপাতাল এবং গবেষণাকেন্দ্র থাকবে। তবে সেখানে কী ধরনের গবেষণা হবে, তা তিনি পরিষ্কার করেননি। হোয়াইট হাউসও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।

বলরুমের ছাদে একটি ড্রোন ঘাঁটি স্থাপনের কথা বলতে গিয়ে বেশ উচ্ছ্বসিত দেখায় ট্রাম্পকে। তিনি বলেন, সেখানে 'অগণিত ড্রোন রাখার ব্যবস্থা' থাকবে।

তিনি বলেন, 'এর পুরো ছাদটাই মূলত সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। সেখানে বিপুলসংখ্যক ড্রোন রাখার সক্ষমতা থাকবে। ছাদটি শুধু ড্রোন-প্রুফই নয়, অর্থাৎ কোনো ড্রোন এতে আঘাত করলে তা ছিটকে পড়বে এবং কোনো ক্ষতি করতে পারবে না। বরং এটি এমন একটি 'ড্রোন পোর্ট' হিসেবে কাজ করবে, যা পুরো ওয়াশিংটনকে রক্ষা করবে।'

এ ছাড়া বলরুমের জানালার কাচগুলো ৪ ইঞ্চি পুরু হবে এবং বিশেষ এক ধরনের কাচ দিয়ে তা তৈরি করা হবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / হোয়াইট হাউজ / বলরুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ট্রাম্পের ঘোষিত চুক্তিতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দাবি
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net