Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2026, 10:25 pm
Last modified: 23 April, 2026, 10:37 pm

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ তলায় স্থাপন করা এই জাদুঘরে বাংলাদেশের প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু প্রদর্শন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 April, 2026, 10:25 pm
Last modified: 23 April, 2026, 10:37 pm
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ রাজধানীর আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নব-স্থাপিত 'প্রত্নতাত্ত্বিক জাদুঘর' উদ্বোধন করেন। ছবি: বাসস

রাজধানীর আগারগাঁওয়ে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যাত্রা শুরু করলো 'প্রত্নতাত্ত্বিক জাদুঘর'। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ জাদুঘর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাদুঘরটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ তলায় স্থাপন করা এই জাদুঘরে বাংলাদেশের প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু প্রদর্শন করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে পাথর ও ধাতব সরঞ্জাম, বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনামলের ভাস্কর্য, টেরাকোটা ফলক, নকশাঙ্কিত ইট, মৃৎপাত্র ও অলংকার।

এছাড়া প্রাচীন মুদ্রা, শিলালিপির প্রতিরূপ, ঔপনিবেশিক সময়ের নিদর্শন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল সম্পর্কিত তথ্যও উপস্থাপন করা হয়েছে।

আধুনিক আলোকসজ্জা ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জাদুঘরের প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই জাদুঘর দেশি-বিদেশি দর্শক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্র হিসেবে কাজ করবে এবং প্রত্নসম্পদ সংরক্ষণ ও গবেষণায় জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, ২০০৬ সালে আগারগাঁওয়ের প্রত্নভবনে তাদের প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়। ভবনের নকশায় শুরু থেকেই তৃতীয় ও চতুর্থ তলায় জাদুঘর বা ডিসপ্লে সেন্টার স্থাপনের পরিকল্পনা ছিল।

তবে ২০০৯ সালে ওই স্থান তথ্য কমিশনের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। ২০২২ সালে তথ্য কমিশন নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে পুনরায় সেখানে জাদুঘর স্থাপনের সুযোগ তৈরি হয়।

পরে গণপূর্ত অধিদপ্তরের কারিগরি সহায়তায় আধুনিক এই জাদুঘর নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রত্নতাত্ত্বিক নিদর্শন / জাদুঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net