Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 05:45 pm
Last modified: 28 April, 2026, 05:48 pm

Related News

  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গভর্নরের কাছে এই নিয়ম পরিবর্তনের দাবি জানায়। এবিবির পক্ষ থেকে বলা হয়েছিল, মূলধন ও প্রভিশন ঘাটতির কারণে বোনাস বন্ধ করে দিলে দক্ষ কর্মীরা ওই ব্যাংকে থাকতে চান না।
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 05:45 pm
Last modified: 28 April, 2026, 05:48 pm
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

নিট মুনাফা না হলেও এখন থেকে পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দিতে পারবে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংক কর্মীদের বোনাস প্রদানের ক্ষেত্রে আগের দেওয়া কঠোর বিধিনিষেধ শিথিল করে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস প্রদান করতে পারবে। এমনকি মূলধন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে, তবে শর্ত থাকে যে ব্যাংকটির মূলধন আগের বছরের তুলনায় হ্রাস পেতে পারবে না। এছাড়া যেসব ব্যাংকের ডেফারেল সুবিধার প্রয়োজন নেই, তারাও এই সুবিধার আওতায় আসবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে।

এর আগে গত বছরের (২০২৫) ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। এছাড়া যেসব ব্যাংকে মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনার ফলে অনেক ব্যাংকের কর্মীদের বোনাস আটকে গিয়েছিল। ব্যাংকাররা জানান, সাধারণত অনেক ব্যাংক বছর শেষ হওয়ার পরদিনই কর্মীদের বোনাস দিয়ে থাকে। আবার কেউ কেউ বিভিন্ন ছাড় বা সুবিধা নিয়ে মুনাফা দেখিয়ে কর্মীদের উৎসাহিত করতে এই বোনাস দিত। কিন্তু আগের কড়াকড়ির ফলে কেবল ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোর কর্মীরাই বোনাস পাচ্ছিলেন, যা অন্যান্য ব্যাংকের কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছিল।

জানা গেছে, চলতি মাসে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গভর্নরের কাছে এই নিয়ম পরিবর্তনের দাবি জানায়। এবিবির পক্ষ থেকে বলা হয়েছিল, মূলধন ও প্রভিশন ঘাটতির কারণে বোনাস বন্ধ করে দিলে দক্ষ কর্মীরা ওই ব্যাংকে থাকতে চান না।

এ বিষয়ে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মূলত দক্ষ কর্মী ধরে রাখতেই কেন্দ্রীয় ব্যাংককে এই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছিল। কারণ উৎসাহ বোনাস না পেলে দক্ষ কর্মীরা দুর্বল ব্যাংক ছেড়ে চলে যান, যা ব্যাংকগুলোকে আরও সংকটে ফেলে।' সেই দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আজ এই শিথিলতার সিদ্ধান্ত নিল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / পরিচালন মুনাফা / উৎসাহ বোনাস / বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net