Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 01:45 pm
Last modified: 28 April, 2026, 01:49 pm

Related News

  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • পতেঙ্গায় ৫ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

মাছটি গোপনে বিক্রির জন্য বাজারে আনা হলে স্থানীয় ব্যবসায়ী মো. লিয়াকত প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় তা কিনে নেন।
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 01:45 pm
Last modified: 28 April, 2026, 01:49 pm
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস

রাঙামাটির কাপ্তাইয়ে বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় ১৬ কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির একটি 'বাঘা আইড়' মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছটি উদ্ধার করে বন বিভাগ। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেটি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় বর্তমানে তিন মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলে কর্ণফুলি নদী থেকে প্রায় ১৬ কেজি ওজনের একটি বাঘা আইড় শিকার করেন।

পরে মাছটি গোপনে বিক্রির জন্য বাজারে আনা হলে স্থানীয় ব্যবসায়ী মো. লিয়াকত প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় তা কিনে নেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল জেটিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ব্যবসায়ীর কাছ থেকে মাছটি উদ্ধার করা হয়। মাছটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট বলে জানায় বন বিভাগ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বাঘা আইড় বাংলাদেশে 'লাল তালিকাভুক্ত' একটি মহাবিপন্ন প্রজাতি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের মাছ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় উদ্ধারকৃত মাছটি রাত সাড়ে ৯টার দিকে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়, যাতে এর কোনো অংশ ব্যবহার করা না যায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও বিপন্ন প্রজাতি সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

বাঘা আইড় / জব্দ / রাঙামাটি / বন বিভাগ / মাটিচাপা / মহাবিপন্ন মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • পতেঙ্গায় ৫ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net