Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2026, 07:40 pm
Last modified: 06 May, 2026, 07:47 pm

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু

কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, 'বর্তমান সরকার কৃষি, স্বাস্থ্য ও মৎস্য খাতের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন করা। মৎস্য খাতকে আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।' 
টিবিএস রিপোর্ট
06 May, 2026, 07:40 pm
Last modified: 06 May, 2026, 07:47 pm
ছবি: পিআইডি

কাপ্তাই হ্রদে নিবন্ধিত প্রায় ২৭ হাজার জেলেকে পর্যায়ক্রমে কৃষি কার্ডের আওতায় আনা হবে বলে ঘোষণা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

তিনি বলেন, 'এর মাধ্যমে জেলেদের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও সহজলভ্য হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।' 

আজ বুধবার (০৬ এপ্রিল) রাঙামাটির কাপ্তাইয়ে বিএফডিসি ঘাটে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রতিমন্ত্রী বলেন, 'কাপ্তাই হ্রদ দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দীর্ঘদিন ধরে পলি জমে হ্রদের নাব্যতা কমে গেছে, যার ফলে মৎস্য উৎপাদনসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে আমরা হ্রদের প্রাণ ফিরিয়ে আনতে চাই এবং এর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।' 

প্রতিমন্ত্রী আরও বলেন, 'বর্তমান সরকার কৃষি, স্বাস্থ্য ও মৎস্য খাতের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন করা। মৎস্য খাতকে আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।' 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন ও বিপণন (বিএফডিসি) কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম। 

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

Related Topics

টপ নিউজ

কাপ্তাই হ্রদ / রাঙামাটি / মৎস্য প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net