Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান

আন্তর্জাতিক

মিডল ইস্ট মনিটর
29 March, 2026, 11:00 am
Last modified: 29 March, 2026, 11:06 am

Related News

  • ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ইরান যুদ্ধে ‘ঈশ্বরের সায়’ আছে: যুদ্ধ বাধানোর পক্ষে ট্রাম্পের নতুন সাফাই
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের; আমরা 'জিতেছি', আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প
  • যুদ্ধে আমরা ‘জিতেছি’, আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের এই পদক্ষেপকে একটি ‘গঠনমূলক উদ্যোগ’ হিসেবে অভিহিত করে এর প্রশংসা করেছেন।
মিডল ইস্ট মনিটর
29 March, 2026, 11:00 am
Last modified: 29 March, 2026, 11:06 am
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ছবি: এপি

কয়েক সপ্তাহ ধরে কার্যত বন্ধ থাকা কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে ইরান। তুরস্কের আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ইরানের এই পদক্ষেপকে একটি 'গঠনমূলক উদ্যোগ' হিসেবে অভিহিত করে এর প্রশংসা করেছেন।

ইসহাক দার বলেন, এটি শান্তির এক বিশেষ বার্তা এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তিনি আরও বলেন, 'আলোচনা, কূটনীতি এবং এ ধরণের আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপই সংকট সমাধানের একমাত্র পথ।'

উল্লেখ্য, রবিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে একটি চারপক্ষীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করতে তুরস্ক, পাকিস্তান, মিশর এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা ইসলামাবাদে বৈঠক করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর মার্চ মাসের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এই সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করত।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / পাকিস্তান / হরমুজ প্রণালি / জাহাজ চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ইরান যুদ্ধে ‘ঈশ্বরের সায়’ আছে: যুদ্ধ বাধানোর পক্ষে ট্রাম্পের নতুন সাফাই
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের; আমরা 'জিতেছি', আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প
  • যুদ্ধে আমরা ‘জিতেছি’, আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net