Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 11:35 am
Last modified: 23 February, 2026, 11:40 am

Related News

  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 11:35 am
Last modified: 23 February, 2026, 11:40 am
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও নারীসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের 'হালিমা মঞ্জিল' নামের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতরা হলেন, শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (০৭), আইমান (০৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (০৪) এবং পাখি (৩৫)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওই ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। আগুন ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ভবনটির তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হন। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দগ্ধদের বেশিরভাগের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
 
Related Topics

টপ নিউজ

চট্টগাম / দগ্ধ / গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ / বিস্ফোরণে দগ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net