Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2026, 04:15 pm
Last modified: 01 July, 2026, 04:27 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১২৫
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে

চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 
টিবিএস রিপোর্ট
01 July, 2026, 04:15 pm
Last modified: 01 July, 2026, 04:27 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে (ফিশিং ভেসেল) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিক মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বুধবার (১ জুলাই) সকালে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ফিশিং ভেসেলটির গ্রিজার (ইঞ্জিন বিভাগের কারিগরি কর্মী) মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। এছাড়া শতভাগ দগ্ধ হওয়ায় আশিকুজ্জামান তামিমের অবস্থাও আশঙ্কাজনক।

জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় রুবেল ও শাহ আলম পথেই মারা যান।

তিনি আরও জানান, রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়েছে। অন্যদিকে, শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। আজ সকাল ৮টায় জানাজা শেষে তাকেও দাফন করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা 'এফভি দেশ' নামের একটি ফিশিং ভেসেলে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ওই জাহাজের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক রুবেল ও শাহ আলম এবং পাশে নোঙর করা এফভি ডিজনি-এর নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।

দুর্ঘটনার পর ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে শতভাগ দগ্ধ আশিকুজ্জামান, রুবেল ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পথে রুবেল ও শাহ আলম মারা যান।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আশিকুজ্জামান তামিম তাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থা সংকটাপন্ন।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ এস খালেদ জানান, তুলনামূলক কম দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে বুধবার সকালে নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাবিক মুহাম্মদ নিজাম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, দুপুর ১টার দিকে তারা জাহাজে বসে মাছ ধরার জাল গোছাচ্ছিলেন। এ সময় পাশের এফভি দেশ-এ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনের শিখা ও তীব্র তাপ তাদের জাহাজেও ছড়িয়ে পড়ে। চারদিকে ধোঁয়া ছড়িয়ে যায় এবং আগুনের তাপে তাদের মাথার চুল পর্যন্ত পুড়ে যায়।

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি দগ্ধ ব্যক্তিরা বিস্ফোরণের সময় ইঞ্জিন কক্ষে কাজ করছিলেন। সেখানে ইঞ্জিন, জ্বালানি তেল, গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার ছিল।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ফিশিং ভেসেল / বিস্ফোরণ / দগ্ধ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১২৫
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net