Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2026, 05:55 pm
Last modified: 03 October, 2026, 06:00 pm

Related News

  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 

চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে

কাস্টমস সূত্রে জানা গেছে, অপসারণ করা ৯টি কনটেইনারের মধ্যে ২৫.৫৫ টন সালফিউরিক এসিড, ০.৫ টন নাইট্রিক এসিড, ৯২.৫৪ টন মিথানল এবং ৩২.৩০ টন থিনার রয়েছে।
টিবিএস রিপোর্ট
03 October, 2026, 05:55 pm
Last modified: 03 October, 2026, 06:00 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং কনটেইনার জট কমানোর লক্ষ্যে বন্দরে দুই যুগেরও বেশি সময় ধরে পড়ে থাকা ১৫০.৮৯ টন মেয়াদউত্তীর্ণ ও অব্যবহারযোগ্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক অপসারণের কাজ শুরু হয়েছে। পরিবেশবান্ধব ও আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ধ্বংস করার জন্য এসব রাসায়নিক নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের বিশেষ উদ্যোগে ৯টি কনটেইনারে রাখা এসব রাসায়নিক অপসারণ কার্যক্রম শুরু হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, অপসারণ করা ৯টি কনটেইনারের মধ্যে ২৫.৫৫ টন সালফিউরিক এসিড, ০.৫ টন নাইট্রিক এসিড, ৯২.৫৪ টন মিথানল এবং ৩২.৩০ টন থিনার রয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ রাসেল আহমেদ জানান, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল ওয়েপনস কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সুপারিশের ভিত্তিতে এসব রাসায়নিক নিরাপদে ধ্বংস করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের কনটেইনার জট কমানোর লক্ষ্যে ৯টি কনটেইনারে জমে থাকা ১৫০.৮৯ টন বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের কার্যক্রম শুরু করা হয়েছে।'

আজ সকাল আনুমানিক ১০টায় কাস্টমসের পণ্য ধ্বংসকরণ কমিটির সদস্যদের উপস্থিতিতে এবং পুলিশ স্কোর্টের অধীনে রাসায়নিক বহনকারী যানবাহনগুলো চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

কাস্টমস কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় অবস্থিত 'ওয়াটা কেমিক্যালস লিমিটেড'-এর কারখানায় পরিবেশবান্ধব ও আইনি নীতি মেনে এসব রাসায়নিক বিনষ্ট করা হবে।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে এসব ঝুঁকিপূর্ণ রাসায়নিক বন্দরে পড়ে থাকায় নিরাপত্তার চরম ঝুঁকি তৈরি হয়েছিল এবং ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে রেখেছিল।

এই অপসারণ ও ধ্বংসকরণ কার্যক্রমটি কাস্টমস হাউসের পণ্য ধ্বংসকরণ কমিটি এবং বিএনএসিডব্লিউসি-এর যৌথ ও সমন্বিত উদ্যোগে পরিচালিত হচ্ছে।

পুরো কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং আনসার ব্যাটালিয়ন।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, পরিবহন ও রাসায়নিক ধ্বংসের প্রতিটি ধাপে সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম বন্দর / রাসায়নিক / পণ্য / কাস্টমস / এনবিআর / কেমিক্যাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net