Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2026, 07:25 pm
Last modified: 15 June, 2026, 07:47 pm

Related News

  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯

চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই

তদন্তে জানা যায়, জীবনের শেষ সময়ে মুজিবুর রহমান দুই মেয়ের সঙ্গে বসবাস করতেন এবং তাদের আর্থিক সহায়তার জন্য নিজের কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন। বিষয়টি প্রথম স্ত্রীর ঘরের দুই ছেলে বেলাল হোসেন ও আবদুল জলিলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
টিবিএস রিপোর্ট
15 June, 2026, 07:25 pm
Last modified: 15 June, 2026, 07:47 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ বাবাকে 'হানি ট্র্যাপে' ফেলে তারই দুই ছেলে অপহরণ ও হত্যা করে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা ও পেশায় বাবুর্চি মুজিবুর রহমানকে হত্যার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। তার বিশ্বাস অর্জনের জন্য এক নারীকে ব্যবহার করা হয়।

পিবিআই জানায়, মুজিবুর রহমান তিনবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার দুই ছেলে এবং দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর ঘরে একটি করে মেয়ে রয়েছে।

তদন্তে জানা যায়, জীবনের শেষ সময়ে মুজিবুর রহমান দুই মেয়ের সঙ্গে বসবাস করতেন এবং তাদের আর্থিক সহায়তার জন্য নিজের কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন। বিষয়টি প্রথম স্ত্রীর ঘরের দুই ছেলে বেলাল হোসেন ও আবদুল জলিলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। একপর্যায়ে তারা বাবাকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনার অংশ হিসেবে বেলাল তার পরিচিত এক নারীকে মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই নারী নিয়মিত ফোনে তার সঙ্গে কথা বলতে থাকেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি মুজিবুর রহমানকে আবার বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, '২০২৪ সালের ৭ জুন মুজিবুর রহমান ওই নারীর বাসায় যান। এটি ছিল পূর্বপরিকল্পিত একটি ফাঁদ।'

তিনি বলেন, 'আপ্যায়নের সময় তাকে দেওয়া কোমল পানীয় বা শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। ওষুধের প্রভাবে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে বেলাল ও তার বড় ভাই আবদুল জলিল সেখানে উপস্থিত হন।'

তদন্তসংশ্লিষ্টরা জানান, এরপর দুই ভাই মুজিবুর রহমানকে অসুস্থ রোগী পরিচয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিআরবি এলাকায় নিয়ে যান। সেখান থেকে তাকে একটি ভাড়া করা মাইক্রোবাসে তোলা হয়। পরে হত্যার জন্য নির্জন স্থান খুঁজতে তারা শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন।একপর্যায়ে তারা হালিশহরের আউটার লিংক রোড এলাকায় পৌঁছান।

এক পিবিআই কর্মকর্তা বলেন, 'সন্ধ্যার দিকে মাইক্রোবাসের ভেতরে বেলাল ও জলিল একটি তোয়ালে মুজিবুর রহমানের গলায় পেঁচিয়ে দুই দিক থেকে টান দেন। এতে তার মৃত্যু হয়।'

হত্যার পর তারা মরদেহ সড়কের পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যান। ঘটনার পর মুজিবুর রহমান নিখোঁজ হওয়ায় তার মেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বেলালের শ্বশুরবাড়ি থেকে মুজিবুর রহমানের মোবাইল ফোন উদ্ধার হলে মামলার তদন্তে নতুন মোড় আসে।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর বেলাল আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ সময় কক্সবাজার এলাকায় অবস্থান করেন। সম্প্রতি নিজ এলাকায় ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে বেলাল ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এবং হত্যাকাণ্ডের স্থান শনাক্ত করেন বলে দাবি পিবিআইয়ের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল জলিলকেও গ্রেপ্তার করা হয়।

তদন্তে আরও জানা যায়, কথিত হত্যাকাণ্ডের দুই দিন পর একই হালিশহর এলাকা থেকে একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশের ভাষ্য, মরদেহটির গলায় পাওয়া তোয়ালে এবং পরনের পোশাকের বর্ণনা অভিযুক্তদের দেওয়া তথ্যের সঙ্গে মিলে গেছে।

তদন্তকারীদের ধারণা, ওই মরদেহটি মুজিবুর রহমানের। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

পিবিআই জানিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় বেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

হানিট্র্যাপ / ছেলে গ্রেপ্তার / বাবাকে হত্যা / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net