Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2026, 03:55 pm
Last modified: 06 August, 2026, 04:00 pm

Related News

  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।
টিবিএস রিপোর্ট
06 August, 2026, 03:55 pm
Last modified: 06 August, 2026, 04:00 pm
ছবি: টিবিএস

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও 'ভুতুড়ে বিল' আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরীর লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন জোটের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।

স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও 'ভুতুড়ে বিল' প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

ছবি: টিবিএস

তিনি বলেন, 'চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাস সংকটে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়। হঠাৎ করে কেন এমন পরিস্থিতি তৈরি হলো, সরকারকে তার জবাব দিতে হবে।'

তিনি আরও অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং 'ভুতুড়ে বিল' আদায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে।

অনেক গ্রাহক প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিল পাচ্ছেন দাবি করে এসব অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিও মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বাজারে কৃত্রিম সংকট, সিন্ডিকেট বা অবৈধ মজুতদারির মাধ্যমে কেউ মূল্য বাড়াচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।'

তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ গেজেট দ্রুত প্রকাশ এবং তাদের পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করারও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / ১১ দলীয় ঐক্য / স্মারকলিপি / দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি / বিদ্যুৎ / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net