Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সারা দেশে ‘হ্যাঁ’ ভোটের জোয়ার দেখছি: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 02:30 pm
Last modified: 23 January, 2026, 02:40 pm

Related News

  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

সারা দেশে ‘হ্যাঁ’ ভোটের জোয়ার দেখছি: প্রেস সচিব

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 02:30 pm
Last modified: 23 January, 2026, 02:40 pm
ছবি: সংগৃহীত

সারা দেশে 'হ্যাঁ' ভোটের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 'আমরা সবাইকে বলব "হ্যাঁ" ভোট দিতে। মানুষ জানে যে "হ্যাঁ" ভোটে সিল দিলে দেশে আর স্বৈরাচার ফিরবে না, অনাচার ও অত্যাচার ফিরবে না।'

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, 'আমি আপনি ব্যাংকে যে টাকাটা রাখি, কেউ সেটা জোর করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা-মা, ভাই-বোনদের কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাব, যেটি মানুষের অধিকারকে অক্ষুণ্ণ ও সমুন্নত রাখবে।'

এ সময় তিনি জানান, গতকাল শুরু হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারা দেশে প্রার্থীদের অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও উৎসবমুখর পরিবেশে দেখা যাচ্ছে।

বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনা উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'আপনারা জানেন যে এই মাজারটি ভেঙে দেওয়া হয়েছিল। এর কবর ও গম্বুজ ভেঙে ফেলা হয়েছিল। বুচাই চান পাগলা এই এলাকায় খুবই নামকরা। প্রতিবছর এখানে ফেব্রুয়ারিতে গানের মেলা হয়, যা খুবই জনপ্রিয়।'

মাজারে আঘাতকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, 'আপনার পছন্দ না হলে আসবেন না। যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে সেই জায়গায় যান। মাজার তো আমাদের সংস্কৃতির একটা অংশ। বাংলাদেশের কোটি কোটি লোক মাজারে যান। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা আশা করব সবাই যেন এই সম্প্রীতি বজায় রাখে।'

তিনি জানান, মাজার ভাঙচুরের ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা করেছে এবং সেটির কার্যক্রম চলমান রয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তৌহিদি জনতা নামধারী একদল লোক মাজারে হামলা চালায়। পরে পুলিশ মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি মাজারটি সংস্কার করা হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'আমরা যেকোনো সাংবাদিকের ওপর আঘাতের নিন্দা জানাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাটা সরকার, নাগরিক ও সব রাজনৈতিক দলের দায়িত্ব।' তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন সাংবাদিকরা খুব সুন্দরভাবে কভার করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব শফিকুল আলম / প্রধান উপদেষ্টার প্রেস সচিব / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net