Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
জনগণ গণভোটকে জয়যুক্ত করবে, দুষ্কৃতকারীদের প্রতিহত করবে: মুন্সীগঞ্জে আদিলুর রহমান খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 04:40 pm
Last modified: 21 January, 2026, 04:48 pm

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 

জনগণ গণভোটকে জয়যুক্ত করবে, দুষ্কৃতকারীদের প্রতিহত করবে: মুন্সীগঞ্জে আদিলুর রহমান খান

গণভোট নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে তিনি বলেন, ‘গুজব মোকাবেলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি। যে শক্তি জুলাইতে বাংলাদেশ দেখেছে। জুলাই বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই, বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তিকে প্রতিহত করবে।’
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 04:40 pm
Last modified: 21 January, 2026, 04:48 pm
ছবি: টিবিএস

১৪শ ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেই আকাঙ্ক্ষা থেকেই 'জুলাই সনদ' প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই সনদ পাওয়ার লক্ষ্যেই এই গণভোট। বাংলাদেশের জনগণ গণভোটকে জয়যুক্ত করবে এবং দুষ্কৃতকারীরা কোনো পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে গণভোটের বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, 'মানুষ ভোট দিবে দুইটা একটি গণভোট আরেকটি সংসদ নির্বাচনের ভোট। সাধারণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে আর গণভোটে জুলাই সনদের পক্ষে। নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারা জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাবে এটি আমাদের আকাঙ্খা। বাংলাদেশ নতুন দিনের দিকে এগিয়ে যাবে।'

গণভোট নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে তিনি বলেন, 'গুজব মোকাবেলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি। যে শক্তি জুলাইতে বাংলাদেশ দেখেছে। জুলাই বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই, বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তিকে প্রতিহত করবে।'

নির্বাচনী নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের নিরাপত্তা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়টি তদারকি করছে।

এর আগে দুপুরে উপদেষ্টা মুন্সীগঞ্জে নিহত তিন জুলাই শহীদের কবর জিয়ারত করেন এবং জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের প্রচার ও প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

আদিলুর রহমান খান / মুন্সীগঞ্জ / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net