Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক: নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 09:25 pm
Last modified: 06 January, 2026, 09:43 pm

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক: নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ

বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ইইউ থেকে একটি বিশাল পর্যবেক্ষক দল আসবে এবং তারা সারা দেশেই কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পর্যবেক্ষণের ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।’
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 09:25 pm
Last modified: 06 January, 2026, 09:43 pm
ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, আসন্ন সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে চায়। এ বিষয়টি নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কী থাকবে এবং নির্বাচন-পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে দলটির ভাবনা কী— এসব বিষয়ে তারেক রহমান প্রতিনিধি দলকে জানিয়েছেন।'

নজরুল ইসলাম খান বলেন, 'নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। দেশের মানুষ দীর্ঘ সময় নির্বাচনে অংশ নিতে পারেনি এবং ভোট দিতে পারেনি। তারা এখন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভোটের মাধ্যমেই তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।'

তিনি বলেন, 'বৈঠকে তারেক রহমান বলেছেন, নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এর জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করছি। বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের যে অংশগ্রহণ তার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেছেন, আগামী দিনে ইউরোপীয় ইউনিয়ন যেন বাংলাদেশের উন্নয়নে আরও বেশি সহযোগিতা করে এবং কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। ইইউ প্রতিনিধিরা বলেছেন, তারা আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে।'

নজরুল ইসলাম খান আরও জানান, বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে ইইউ। 

তিনি বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশ লেবার কোর্ট, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং শ্রমিকদের কল্যাণে আইন সংশোধনে কাজ করেছে বিএনপি।'

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'ইইউ থেকে একটি বিশাল পর্যবেক্ষক দল আসবে এবং তারা সারা দেশেই কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পর্যবেক্ষণের ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।'

তিনি উল্লেখ করেন, 'বিগত কয়েকটি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা বড় দল পাঠাতে চাচ্ছে কারণ তারা মনে করে এই নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং এখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে এবং পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-দক্ষিণ এশিয়ার উপ-বিভাগীয় প্রধান মনিকা বাইলাইট এবং আইনি উপদেষ্টা রাস্তিস্লাভ স্প্যাক।
 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / ইইউ প্রতিনিধিদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net