Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ঢাকা-১৬ আসন: জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোট কেনার অভিযোগ আমিনুলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:15 pm
Last modified: 26 January, 2026, 09:26 pm

Related News

  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

ঢাকা-১৬ আসন: জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোট কেনার অভিযোগ আমিনুলের

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেন, ‘নির্বাচনি মাঠে যেসব অনিয়ম ও অপচেষ্টা চলছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।’
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:15 pm
Last modified: 26 January, 2026, 09:26 pm
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনার চেষ্টা করছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে মিরপুর-৬ এলাকায় নির্বাচনি প্রচারণার পঞ্চম দিনে গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, এই আসনে বর্তমানে একটি লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) বিরাজ করছে। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি জনগণের দল। তবে একটি পক্ষ অসাধু উপায় অবলম্বন করছে।

তিনি দাবি করেন, জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আমিনুল হক আরও বলেন, 'নির্বাচনি মাঠে যেসব অনিয়ম ও অপচেষ্টা চলছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।'

প্রচারণাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিশুদের খেলাধুলায় বাধা দেওয়ার সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আমিনুল। তিনি বলেন, 'বিএনপি একটি খেলাধুলাবান্ধব ও মানবিক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।'

মিরপুর এলাকার উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। বিশেষ করে পুরোনো ও ত্রুটিপূর্ণ গ্যাস ও পানির লাইন পুনর্খনন করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এছাড়া এলাকার কাঁচা রাস্তা ও ভাঙা গলি সংস্কারের জন্য একটি সুদূরপ্রসারী 'মাস্টারপ্ল্যান' প্রণয়নের আশ্বাস দেন তিনি।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, 'শিক্ষিত বেকারদের আত্মনির্ভরশীল করতে কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।'

গণসংযোগের শেষ পর্যায়ে তিনি একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

বিএনপি প্রার্থী / বিএনপি / জামায়াত / নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net