Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 02:55 pm
Last modified: 12 March, 2026, 02:56 pm

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 02:55 pm
Last modified: 12 March, 2026, 02:56 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নতুন সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়; এটি জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। তাই এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার।

তিনি নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন—এটি ইতিবাচক। এতে করে সংসদে সরকারি ও বিরোধী দল সবার প্রতি সমান আচরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। অনেক সময় সংসদ ফ্যাসিবাদের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। তবে নতুন স্পিকারের নেতৃত্বে একটি গতিশীল ও কার্যকর সংসদ গড়ে উঠবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, অতীতে সংসদে জনকল্যাণমূলক আলোচনা কম হয়ে অনেক সময় ব্যক্তির চরিত্র হননের জন্য সময় নষ্ট হয়েছে। ভবিষ্যতে যেন সংসদ কারও চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়, সে বিষয়ে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, 'বর্তমান সংসদে অনেক তরুণ সদস্য রয়েছেন। অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে তারা শিখে একটি ইতিবাচক সংসদীয় পরিবেশ তৈরি করবেন বলে আশা করা যায়।'

তিনি বলেন, 'স্পিকার যদি সংসদের ওপর ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে তা দেশের ১৮ কোটি মানুষের ওপর ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ তৈরি করবে।'

শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনের মূল স্লোগান ছিল "উই ওয়ান্ট জাস্টিস।" সেই প্রত্যাশা থেকেই সংসদের মাধ্যমে সমাজের সব ধরনের অন্যায়, অপরাধ ও দুর্বৃত্তপনার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

সংসদ / জাতীয় সংসদ / জামায়াত আমির / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net