নির্বাচন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিশেষ ও ১১, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন
তিন দিনের ছুটি ঘোষণা করে আজ সোমবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফাইল ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকবে।
অন্যদিকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।
তিন দিনের ছুটি ঘোষণা করে আজ সোমবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে।