Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
এনইআইআর বাতিলের দাাবিতে কাল রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 09:55 pm
Last modified: 03 January, 2026, 10:04 pm

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক

এনইআইআর বাতিলের দাাবিতে কাল রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

ব্যবসায়ীদের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জানান, এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি রোববার রাজধানীতে ব্যবসায়ীরা পরিবারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন। কর্মসূচির স্থান পরে জানানো হবে।
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 09:55 pm
Last modified: 03 January, 2026, 10:04 pm
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) রাতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা এই তথ্য নিশ্চিত করেন।

আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, 'করহার যৌক্তিক করা, বিটিআরসির আরোপিত বিভিন্ন বাধা প্রত্যাহার এবং মুঠোফোন আমদানির নীতিমালা সহজ করার দাবিতে সংগঠনটির আন্দোলন আগে থেকেই চলছিল। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি।'

শামীম মোল্লা আরও জানান, 'এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি রোববার রাজধানীতে ব্যবসায়ীরা পরিবারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন। কর্মসূচির স্থান পরে জানানো হবে।'

এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশে মুঠোফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর ব্যবস্থা কার্যকর করা হয়। এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করে আন্দোলনকারীরা ওই দিনই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, এনইআইআর ব্যবস্থার বিরোধিতা করে মুঠোফোন হ্যান্ডসেট ব্যবসায়ীরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যবসায়ীদের একটি অংশ কর ফাঁকি দিয়ে অবৈধভাবে নিম্নমানের, ক্লোনড ও ব্যবহৃত পুরোনো হ্যান্ডসেট বাজারে সরবরাহ করছে। মূলত কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতেই এনইআইআর ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিটিআরসির দেওয়া তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব মুঠোফোন দেশের নেটওয়ার্কে সচল হয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হয়েছে। ব্যবসায়ীদের সরবরাহ করা অবিক্রীত হ্যান্ডসেটের তালিকাভুক্ত ফোনগুলোও রেজিস্টারের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন চালু হওয়া হ্যান্ডসেটগুলো এনইআইআরের আওতায় এলেও সেগুলো তাৎক্ষণিকভাবে ব্লক করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তারা বিদেশে ব্যবহৃত ফোনের পাশাপাশি সর্বোচ্চ দুটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। এসব হ্যান্ডসেট নিবন্ধনের জন্য তারা তিন মাস সময় পাবেন। এই সময় ফোনগুলো সচল থাকবে এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র দেখিয়ে এনইআইআরে নিবন্ধন করা যাবে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে এনইআইআর কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সেই সময়সীমা ১৫ দিন পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করে। একই সঙ্গে মুঠোফোন আমদানিতে শুল্কও হ্রাস করা হয়েছিল। তবে ব্যবসায়ীরা তাদের অবস্থানে অনড় থেকে রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

এনইআইআর / মোবাইল ব্যবসায়ী / কর্মসূচি / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net