Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 09:10 pm
Last modified: 29 June, 2026, 09:21 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এনসিপির ওয়াকআউট কেন, ব্যাখ্যা দিলেন আখতার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 09:10 pm
Last modified: 29 June, 2026, 09:21 pm
ছবি: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এসব কর্মসূচিতে কবর জিয়ারত, পদযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কফিন মিছিল এবং শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়সহ নানা আয়োজন রাখা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। একই দিন ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে 'বিচার ও গণভোট বাস্তবায়নে' মাসব্যাপী পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে।

২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন এবং ব্যানার-ফেস্টুনের মাধ্যমে 'জুলাই জাগরণ' কর্মসূচি পালন করা হবে। ৫ থেকে ৯ জুলাই অনুষ্ঠিত হবে 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'। এ ছাড়া মাসজুড়ে বিভিন্ন সময়ে গণঅভ্যুত্থানে নারী, কৃষক, শিক্ষার্থী, চিকিৎসক, শ্রমিক, উদ্যোক্তা, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে পৃথক আলোচনা সভা, স্মৃতিচারণ এবং যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে।

আগামী ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের কবর জিয়ারত ও দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে 'কফিন মিছিল' এবং ১৮ জুলাই 'প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে' পালন করা হবে। আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে 'দেশপ্রেমের ইউনিফর্ম', 'সংবাদে গণঅভ্যুত্থান', 'জুলাইয়ের দ্রোহযাত্রা', গণঅভ্যুত্থান স্মরণিকা প্রকাশ, 'জনতার এক দফা' এবং ৫ আগস্ট 'বিজয়ের উল্লাস' কর্মসূচি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য 'জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি' নামে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে এবং সদস্য সচিব করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। এনসিপি জানিয়েছে, দেশের পাশাপাশি 'এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স'-এর উদ্যোগে প্রবাসীরাও বিভিন্ন দেশে পৃথক কর্মসূচি পালন করবেন।

জুলাই বিপ্লব নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, "জুলাই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে করা হয়েছিল। আমরা চেয়েছিলাম সমাজের সকল পুরনো অর্ডার আছে সেটা পরিবর্তন হয়ে পরিবর্তিত একটি অর্ডার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচিত সরকার গণভোট বাস্তবায়নের ১৮০ ডিগ্রি বিপরীতে অবস্থান নিয়েছে। উনারা সেটি বাস্তবায়ন করবেন না। জুলাই শুরু হওয়ার মাত্র দুই দিন বাকি থাকলেও সরকার থেকে এখনও পর্যন্ত কোনো কর্মসূচি গ্রহণ করতে দেখিনি।"

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান / এনসিপি / কর্মসূচি / হাসনাত আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এনসিপির ওয়াকআউট কেন, ব্যাখ্যা দিলেন আখতার

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net