Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে কোভিড পরিস্থিতি থেকে শিখতে হবে: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2021, 10:30 am
Last modified: 14 March, 2021, 10:38 am

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে কোভিড পরিস্থিতি থেকে শিখতে হবে: বিশেষজ্ঞরা

ড. আবুল বারকাত রচিত “ বড় পর্দায় সমাজ –অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে ” শীর্ষক বইয়ের আলোচনায় বিশেষজ্ঞরা এ কথা বলেছেন।   
টিবিএস রিপোর্ট
14 March, 2021, 10:30 am
Last modified: 14 March, 2021, 10:38 am

পুঁজিবাদী সমাজ মানুষের মাঝে বৈষম্য তৈরি করে; মানুষকে ভোগ্যপণ্যে পরিণত করে। কোভিড এসে সমাজকে একটা ধাক্কা দিয়ে গেছে। বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরছে কোভিড। এর থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলা শুরু করতে হবে।     

ড. আবুল বারকাত রচিত " বড় পর্দায় সমাজ –অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে " শীর্ষক বইয়ের আলোচনায় বিশেষজ্ঞরা এ কথা বলেছেন।   

১৩ সিরিজের আলোচনা সভার প্রথম পর্বটি শনিবার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন  অধ্যাপক আবুল বারকাত। 

আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, 'এই বইয়ের মাধ্যমে আবুল বারকাত কোভিডে লকডাউনকালীন সময় বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন।  কোভিড বা অন্যান্য দুর্যোগ বাংলাদেশের কিছু অংশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাপকভাবে প্রভাবিত করে'।  

অধ্যাপক বারকাত কোভিড পরবর্তীকালে মানুষের গুরুত্ব, বৈষম্য, সামাজিক মর্যাদা, মানবতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন তার বইতে।

কথাসাহিত্যিক হাসান আজিজুর হক বইটির আলোচনায় বলেন, 'বড় পর্দায় নয়, দেশের চোখ দিয়েই আমাদের অর্থনীতিকে দেখতে হবে'।  

তিনি বলেন, 'দেশ-কাল না বুঝলে পাঠক কোনো বক্তব্য গ্রহণ করবে না। বারকাত তার বইয়ে অনেক বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন'।  

অর্থনীতিবিদ এটিএম নূরুল আমিন বলেন, 'বারকাত সমাজতন্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তবে সোভিয়েত সমাজতন্ত্র ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ করলে ভালো হতো'। এছাড়া চীন ও ভিয়েতনামের সমাজতন্ত্র নিয়েও আলোচনা করার সুযোগ ছিল বলে তিনি মনে করেন।  

তথ্য প্রযুক্তিবিদ মিজানুর রহমান বলেন, 'আবুল বারকাত তার বইতে সমাজের বৈষম্য তুলে এনেছেন। সমাজের ছোট একটা অংশ বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে'।  

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, 'পুঁজিবাদী সমাজ মানুষকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। এ থেকে মুক্তির উপায় হিসেবে বারকাত তার বইতে আন্তর্জাতিক শ্রেণির সংগ্রামের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন'। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / কোভিড পরিস্থিতি / আর্থ-সামাজিক বৈষম্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net