Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 August, 2024, 06:00 pm
Last modified: 27 August, 2024, 06:51 pm

Related News

  • পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজ করতে লাগতে পারে ১ লাখ ডলারের ফি
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

মঙ্গলবার দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালে তারা মোট ২ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ করবে।
টিবিএস ডেস্ক
27 August, 2024, 06:00 pm
Last modified: 27 August, 2024, 06:51 pm
ফাইল ছবি: রয়টার্স/লরেন এলিয়ট

আগামী বছর আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৭ আগস্ট) দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালে তারা মোট ২ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ করবে। খবর বিবিসির

এর কারণ হিসেবে সরকার জানিয়েছে, সামগ্রিক অভিবাসীর সংখ্যা করোনা-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীর সীমা বেধে দিচ্ছেন তারা। দেশটিতে বিদ্যমান রেকর্ডসংখ্যক অভিবাসীর কারণে বাড়িভাড়া বৃদ্ধি পাচ্ছে। তাই ভাড়া বৃদ্ধির হারে লাগাম টানতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়া বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণকারী দেশগুলোর একটি। তবে করোনার পর থেকে কয়েকবার দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মী কমানোর কথা বলেছে। এবারের পদক্ষেপটি এই সিদ্ধান্তের ফলাফল।

দেশটির সরকার আরও জানিয়েছে, প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্যে আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের সীমা বেধে দেওয়া হবে। তবে সবচেয়ে কমানো হবে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মীদের সংখ্যা।

২০২৪ সালের প্রথম দিকের সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, অস্ট্রেলিয়ায় প্রায় ৭ লাখ ১৭ হাজার ৫০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে।

শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কোভিড -১৯ এর আগের তুলনায় ১০ শতাংশ এবং বেসরকারি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ কর্মীদের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, ২০২৫ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা ১ লাখ ৪৫ হাজারে নামিয়ে আনা হবে, এই সংখ্যা ২০২৩ সালের কাছাকাছি থাকবে।

ক্লেয়ার আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নন-ইউনিভার্সিটি উচ্চশিক্ষা প্রদানকারীরা ৩০ হাজার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে পারবে। অন্যদিকে, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো মোট ৯৫ হাজার শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

তিনি বলেন, এই বিধিনিষেধ অস্ট্রেলিয়ার রেকর্ড অভিবাসন মোকাবিলায় সহায়তা করবে। অতিরিক্ত অভিবাসনের কারণে বিদ্যমান আবাসন ও অবকাঠামোগত সংকটে চাপ সৃষ্টি পড়েছে।

তিনি আরও বলেন, 'আমরা নানা সংস্কার চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক শিক্ষার্থীদরে জন্য আরও ভালো এবং ন্যায্য পরিবেশের জন্যই সংস্কারগুলো করা হয়েছে। এখনকার সিদ্ধান্তটি এ কাজকে আরও টেকসই পদক্ষেপ হিসেবে এগিয়ে নেবে।'

সরকার এরই মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ইংরেজি ভাষার বাধ্যবাধকতা কঠোর করার ঘোষণা দিয়েছে এবং দ্বিতীয়বার শিক্ষা ভিসার জন্য আবেদনকারীদের বিষয়টি আরও যাচাই-বাছাই করার ঘোষণা দিয়েছে।

২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার অবদান ছিল ৩৬.৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১৮.৭ বিলিয়ন পাউন্ড, ২৪.৭ ডলার)।

সিডনি বিশ্ববিদ্যালয়ের চালু করা অর্থনৈতিক মডেলিং অনুসারে, প্রস্তাবিত কাটছাঁটের ফলে অস্ট্রেলিয়ান অর্থনীতি ৪.১ বিলিয়ন ডলার হারাতে পারে এবং ২০২৫ সালে প্রায় ২২ হাজার মানুষ চাকরি হারাতে পারে।

এদিকে, কিছু বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপকে 'অর্থনৈতিক ধ্বংসপ্রবণতা' বলে অভিহিত করেছে।

অস্ট্রেলিয়ার কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার প্রধান নির্বাহী ভিকি থমসন প্রস্তাবিত আইনগুলিকে 'কঠোর' এবং 'কর্তৃত্ববাদী' হিসেবে বর্ণনা করেছেন।

তবে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী ক্লেয়ার বলেছেন, 'এই সিদ্ধান্ত কোনোভাবে আন্তর্জাতিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে, এমন ধারণা করা একেবারেই ভুল।'

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / আন্তর্জাতিক শিক্ষার্থী / কোভিড-১৯ / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজ করতে লাগতে পারে ১ লাখ ডলারের ফি
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net