Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় পুলিশের বাধা, ধস্তাধস্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 01:35 pm
Last modified: 18 December, 2025, 02:01 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় পুলিশের বাধা, ধস্তাধস্তি

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ‘ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করেছে ‘ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 01:35 pm
Last modified: 18 December, 2025, 02:01 pm
ছবি: টিবিএস

রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় অভিমুখে 'ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ' এর পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে পদযাত্রাকারীদের আটকে দেয় পুলিশ।

একপর্যায়ে জুলাই ৩৬ মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বর্তমানে তারা হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কে বসে অবস্থান নিয়েছেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই ৩৬ মঞ্চের ১০ থেকে ১৫ জন সদস্য মাথায় জাতীয় পতাকা বেঁধে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হন। পরে স্লোগান দিতে দিতে তারা পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। সেখানে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

জুলাই ৩৬ মঞ্চের সদস্য শাহরিয়ার কবির বলেন, "ভারত আমাদের দেশের ওপর নানা ধরনের আগ্রাসন চালাচ্ছে। সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। খুনি হাসিনাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে। ওসমান হাদির খুনিদেরও ভারত আশ্রয় দিয়েছে। আমরা ভারতীয় আগ্রাসন মানি না।"

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

ভারতীয় হাইকমিশন / রাজশাহী / পুলিশের বাধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net