Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিতে দ্রুত হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2021, 02:40 pm
Last modified: 05 March, 2021, 02:42 pm

Related News

  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • দ্বিগুণ দায়িত্ব, সীমিত স্বাধীনতা: কর্মক্ষেত্র ও সংসারে চাপের মুখে নারী পোশাক শ্রমিকরা
  • নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক
  • নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টার ঘোষণাকে এমজেএফ-এর স্বাগত

সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিতে দ্রুত হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের আহ্বান

বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী যদি কারও পুত্র সন্তান থাকে, তাহলে কন্যা সন্তানরা তাদের উত্তরাধিকার সম্পত্তি পান না। তবে পুত্র না থাকলে পুত্র রয়েছে এমন কন্যারা মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পেয়ে থাকেন।
টিবিএস রিপোর্ট
05 March, 2021, 02:40 pm
Last modified: 05 March, 2021, 02:42 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

সম্পত্তিতে হিন্দু নারীদের সমান অধিকার নিশ্চিতে পুরাতন 'হিন্দু উত্তরাধিকার আইন' সংশোধনের আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ আইনের যে খসড়া প্রস্তুত করেছে, সেটি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়।

একইসঙ্গে আইনটি প্রণয়ন না হওয়া পর্যন্ত বিশেষ ব্যবস্থায় নারীদের সমান অধিকার নিশ্চিতের উদ্যোগ নিতে বলা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হকের কাছে হিন্দু উত্তরাধিকার আইন-২০২০-এর খসড়া হস্তান্তর উপলক্ষে বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। সভায় জানানো হয়, শিগগিরই খসড়া আইনটি আইনমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অংশ নেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সংসদ সদস্য আরোমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান মহিলা ঐক্য পরিষদের দিপালী চত্রুবর্তী প্রমুখ।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, 'ভারতে অনেক বছর আগে সম্পত্তিতে হিন্দু নারীদের সমান অধিকার দিয়ে আইন করা হয়েছে। এছাড়া বেদ যুগে হিন্দু সম্পত্তি ও নানা ক্ষেত্রে হিন্দু নারীদের অধিকার ছিল উল্লেখযোগ্য। এতদিনে বাংলাদেশে এ রকম আইন না হওয়া বেশ দুঃখজনক।'

তিনি বলেন, 'আইনটি প্রণয়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এছাড়াও বেশ কিছুদিন আগে স্বামীর সম্পত্তিতে হিন্দু নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সেটিও বাস্তবায়ন করতে হবে।'

শাহীন আনাম বলেন, 'দেশে নারী নির্যাতনের হার দিন দিন বেড়েই চলছে। এর পেছনে অন্যতম কারণ হলো অর্থনৈতিকভাবে নারীরা অনেক পিছিয়ে। সম্পত্তিতে সমান অধিকার নিশ্চি করা না গেলে অর্থনীতিতে হিন্দু নারীরা অবদান রাখতে পারবেন না, নির্যাতনের অবসান হবে না।'

সভায় জানানো হয়, বর্তমানে প্রচলিত হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী অনেকক্ষেত্রেই হিন্দু নারী ও মেয়েরা পিতা-মাতা ও স্বামীর সম্পত্তির অংশ পান না এবং তারা পিতা ও স্বামীর সম্পত্তিতে যে অংশটুকু পেয়ে থাকেন, তা কোনোভাবেই পরিবারের পুরুষ সদস্যদের  সমান নয়। আইনের এই অসম প্রেক্ষিতকে সামনে রেখে সম্পত্তিতে হিন্দু নারী ও পুরুষের সমান অধিকার আদায়ের লক্ষ্যে 'খসড়া হিন্দু উত্তরাধিকার আইন-২০২০' তৈরি করা হয়েছে।

আইনটি তৈরির ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন এই খসড়া আইনে উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষ ও হিজরা (তৃতীয় লিঙ্গ) ব্যক্তির সমান অধিকারের কথা বলা হয়েছে।

জাতীয় পর্যায়ে গঠিত 'হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ' কোয়ালিশন এই আইনের খসড়া তৈরি করেছে। মানুষের জন্য ফাউন্ডেশন এই কোয়ালিশনের সচিবালয়।

বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী যদি কারও পুত্র সন্তান থাকে, তাহলে কন্যা সন্তানরা তাদের উত্তরাধিকার সম্পত্তি পান না। তবে পুত্র না থাকলে পুত্র রয়েছে এমন কন্যারা মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পেয়ে থাকেন। যদিও নারীর অর্জিত সম্পত্তির অংশ তার পরিবারের পুরুষ সদস্যরা ঠিকই পেয়ে থাকেন।

এই খসড়া আইনে নারী-পুরুষ, পুত্র বা কন্যা সন্তান, স্বামী-স্ত্রী, ভাই-বোন অথবা বাবা-মায়ের মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে অসম বিভাজন করা হয়নি। অবশ্য কোনো ব্যক্তির নিজের অর্জিত সম্পত্তি সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি হবে এবং কোন কোন ব্যক্তি সম্পত্তির উত্তরাধিকারের যোগ্য হবেন না, সে বিষয়ও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হিন্দু উত্তরাধিকার আইন / আইন-আদালত / নারী অধিকার / সমান অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • দ্বিগুণ দায়িত্ব, সীমিত স্বাধীনতা: কর্মক্ষেত্র ও সংসারে চাপের মুখে নারী পোশাক শ্রমিকরা
  • নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক
  • নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টার ঘোষণাকে এমজেএফ-এর স্বাগত

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net