Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
জার্মান আদালতে সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
02 March, 2021, 09:35 pm
Last modified: 02 March, 2021, 09:40 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

জার্মান আদালতে সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের 

৫শ’ পৃষ্ঠার অভিযোগপত্রে সৌদি আরবে সাংবাদিকদের ‘নিয়মতান্ত্রিকভাবে এবং নির্বিচারে’ দমন-পীড়নের ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়েছে
টিবিএস রিপোর্ট
02 March, 2021, 09:35 pm
Last modified: 02 March, 2021, 09:40 pm
চলতি বছরের ৫ জানুয়ারি, সৌদি আরবের আল-উলায় অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে বক্তৃতা দিচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: ব্যান্ডার আলগালাউড/ সৌদি রাজ দরবারের সৌজন্যে/ ভায়া রয়টার্স

সৌদি আরবের প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ এনেছে মুক্ত গণমাধ্যমের স্বপক্ষের বৈশ্বিক গোষ্ঠী- রিপোর্টার্স উইদাউট বর্ডার্স- আরএসএফ। জার্মানির একটি আদালতে অভিযোগটি দায়ের করেছে সংস্থাটি। 

কার্লশ্রুহে অবস্থিত জার্মান পাবলিক প্রসিকিউটরের ফেডারেল আদালতে ৫শ' পৃষ্ঠার অভিযোগপত্রটি দায়ের করা হয়। সেখানে সৌদি আরবে সাংবাদিকদের 'নিয়মতান্ত্রিকভাবে এবং নির্বিচারে' দমন-পীড়নের অভিযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরমধ্যে আছে রাজনৈতিক বিবেচনায় নির্বিচারে বন্দিত্বের শিকার ৩৪ জন সাংবাদিক-সহ স্বেচ্ছা-নির্বাসনে থাকা ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার ঘটনা।  

আজ মঙ্গলবার (২ মার্চ) এক সংবাদ সম্মেলনে আরএসএফ মহাসচিব ক্রিস্টোফার ডিলোইরে বলেন, "এসব সাংবাদিক অন্যায়ভাবে হত্যা, নির্যাতন, যৌন সহিংসতা, অপদস্থ হওয়া এবং জোরপূর্বক নিরুদ্দেশের শিকার হয়েছেন।   

জার্মান আইন আন্তর্জাতিক পরিমন্ডলে হওয়া অপরাধ দেশটিতে বিচার করার সুযোগ দেয়। এজন্যেই জার্মানিতে অভিযোগ দায়ের করেছে আরএসএফ।

আরএসএফ ইঙ্গিত দেয় যে, তাদের প্রত্যাশা অভিযোগের প্রেক্ষিতে জার্মান কৌসুলীরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অন্য চার কর্মকর্তার বিরুদ্ধে একটি অনুসন্ধান প্রক্রিয়া শুরু করবেন। মামলা হিসেবে গ্রহণের আগের এই প্রক্রিয়ায় অপরাধের প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিচারিক তদন্ত শুরু করা যেতে পারে যুবরাজ এবং অভিযোগে উল্লেখ করা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে। সাংবাদিকদের দমনের লক্ষ্যবস্তু বানিয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন কিনা- সেটা তখন নির্ধারণ করবেন আদালত।       

আরএসএফ- এর জার্মান শাখা পরিচালক ক্রিশ্চিয়ান মিহর বলেন, "জার্মানিতে তদন্ত শুরু হলে এটাই হবে বিশ্বে প্রথম সৌদি আরবের মানবতা বিরোধী অপরাধ অন্য দেশের আদালতে তদন্তের ঘটনা। বিচারিক তদন্ত শুরুর আগে আমরা প্রধান কৌসুলির কাছে অপরাধের নেপথ্য দৃশ্যপট বিশ্লেষণের আহবান জানিয়েছি, যার ভিত্তিতে অভিযোগ প্রমাণ হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যাবে।" 

সংস্থাটি আরও জানিয়েছে, সৌদিতে আটক সাংবাদিকরা মানবতাবিরোধী নানা অপরাধ যেমন; বিচার বহির্ভূত হত্যা, যৌন নির্যাতন, গুম, সম্পদ বাজেয়াপ্ত, জিম্মি করা এবং দমনের শিকার হয়েছেন। তবে নির্দিষ্ট কিছু ব্যক্তির ঘটনা উল্লেখ করে, তারা দেশটিতে সরকার বিরোধী অবস্থান নেওয়া সকল সাংবাদিকই যে হুমকির মুখে আছেন- সেদিকে আলোকপাত করেছে।  
 

Related Topics

টপ নিউজ

জার্মান আদালত / সৌদি আরব / মোহাম্মদ বিন সালমান / মানবতা বিরোধী অপরাধ / রিপোর্টার্স উইদাউট বর্ডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net