Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
রাকসু: ছাত্রদল চায় দুর্গাপূজার পর, নির্ধারিত সময়ে চায় শিবির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 06:20 pm
Last modified: 22 September, 2025, 06:33 pm

Related News

  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের ‘দেয়াল লিখন’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬

রাকসু: ছাত্রদল চায় দুর্গাপূজার পর, নির্ধারিত সময়ে চায় শিবির

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এফ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, ‘বিকেলে আমরা বৈঠক ডেকেছি। সেখানে সিদ্ধান্ত হবে নির্বাচন পেছানো হবে কি না।’
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 06:20 pm
Last modified: 22 September, 2025, 06:33 pm
জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদলসহ অন্তত পাঁচটি প্যানেল। পোষ্য কোটা ইস্যুতে অস্থিরতা এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে নির্বাচন দুর্গাপূজার পর আয়োজনের দাবি জানিয়েছেন তারা। তবে এ দাবির বিরোধিতা করছে শিবির সমর্থিত প্যানেল।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ছাত্রদল মনোনীত প্যানেলসহ অন্তত পাঁচটি প্যানেল, বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা।

প্রসঙ্গত, পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির পর লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করেছেন তারা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে, আর দুর্গাপূজার ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়ছে। প্রার্থীরা দাবি করেছেন, এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন তারা।

নির্বাচন অংশগ্রহণমূলক করতে দুর্গাপূজার ছুটির পর নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, 'আমরা প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের পাচ্ছি না। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়ি চলে গেছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনারা বিষয়টি বিবেচনা করুন। আমার মতামত, নির্বাচন যেন দুর্গাপূজার ছুটির পরেই হয়।'

ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন সোয়া টিবিএসকে বলেন, 'রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা যদি না থাকে তবে এই নির্বাচন হবে প্রহসনমূলক। আমরা চাই পোষ্য কোটার ইস্যুটি সমাধান করে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নির্বাচন হোক।'

তিনি আরও বলেন, 'এখনও নির্বাচনের দুদিন বাকি আছে। প্রশাসন চাইলে এটি সমাধান করে ২৫ তারিখে নির্বাচন দিতে পারে।'

সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাহসিন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ক্যাম্পাসে চলমান শাটডাউন কর্মসূচির ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিমুখ হচ্ছেন। এতে স্বতন্ত্র প্রার্থীরা বিপাকে পড়ছেন। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক নয়। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে না আসে তবে আমরা কীভাবে প্রচারণা চালাব?'

তিনি বলেন, 'এছাড়া পোষ্য কোটার ইস্যুটি এখনও সমাধান হয়নি। তাই আমরা বলছি, পোষ্য কোটা ইস্যু সমাধান করে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের অন্তত পাঁচটি ও হল সংসদের ৬-৭টি প্যানেল রয়েছে। এছাড়া অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী আমাদের অবস্থানের সঙ্গে একমত।'

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবিরের সভাপতি ও রাকসুর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ টিবিএসকে বলেন, 'নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে নির্বাচন হতে হবে। নির্বাচন পেছানোর অপরাজনীতি যারা করছেন, তারা মূলত নির্বাচন বানচাল করতে চাইছে।'

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এফ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'এটি সত্য যে পোষ্য কোটাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়ছেন। অনেক প্রার্থী তাই নির্বাচন পেছানোর কথা বলছেন। আবার অনেক প্রার্থী নির্ধারিত সময়েই নির্বাচন চান।'

তিনি আরও বলেন, 'বিকেলে আমরা বৈঠক ডেকেছি। সেখানে সিদ্ধান্ত হবে নির্বাচন পেছানো হবে কি না।'

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম বলেন, 'দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন শিক্ষার্থীদের একটি বড় অংশ ভোটের আগে চলে যাবে—এটা পূর্বানুমিত ছিল। কিন্তু পোষ্য কোটাকে কেন্দ্র করে চলা কমপ্লিট শাটডাউনের কারণে শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছেন। ইতোমধ্যে ৪০-৪৫ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। আগামী দুই দিনে এই সংখ্যা আরও বাড়বে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব টিবিএসকে বলেন, 'নির্বাচনের বিষয়টি পুরোপুরি কমিশনের। তারা যা সিদ্ধান্ত নেবে, তাই হবে।'

Related Topics

টপ নিউজ

রাকসু নির্বাচন / ছাত্রদল / শিবির / দুর্গাপূজা / কর্মবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের ‘দেয়াল লিখন’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net