Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 07:25 pm
Last modified: 31 July, 2025, 07:32 pm

Related News

  • জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক

তিনি বলেন, ‘দেশে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি। এর মধ্যে প্রাথমিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ৫০ লাখ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 07:25 pm
Last modified: 31 July, 2025, 07:32 pm
ছবি: ভিডিও বার্তা থেকে নেওয়া।

নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাঈদ মিলনায়তনে 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান' শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে পুরুষদের পাশাপাশি নারীরাও জীবন দিয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই কমপক্ষে ১০ জন নারী শহীদ হয়েছেন। একজন নারীর সংগ্রামকে কেবল হতাহতের পরিসংখ্যানে সীমাবদ্ধ করলে তা তাদের আত্মত্যাগের প্রতি অবিচার হবে।'

নারী শিক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরে তিনি বলেন, 'খালেদা জিয়া নারীদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছিলেন।'

তারেক রহমান বলেন, 'নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। নারীশক্তিকে প্রাধান্য দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে, আশা-আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি সকল কর্মপরিকল্পনা সাজায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই নারীদের জন্য শিক্ষা, চাকরি, ব্যবসাসহ সম্ভাবনার দুয়ার উন্মুক্ত। নারী-পুরুষ বিভেদ না করে সবাইকে শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।'

তিনি বলেন, 'নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে বৈষম্য কমবে এবং পারিবারিক সহিংসতা রোধে তা ভূমিকা রাখবে। এ কারণে বিএনপির স্লোগান—'ক্ষমতায়ীত নারী শক্তি, পরিবারের মুক্তি'।'

তারেক রহমান বলেন, 'বিএনপির নীতি হলো মানবিক মূল্যবোধে উৎজীবিত দক্ষ জনশক্তি গড়ার এবং নিরাপদ কর্মপরিবেশ ও নতুন কর্মসংস্থান তৈরির রাজনীতি। তিনি জানান, দেশে নারীপ্রধান পরিবারের সংখ্যা বাড়ছে, তবে স্বাবলম্বিতার বিচারে নারীরা এখনও পিছিয়ে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি ইতোমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।'

তিনি বলেন, 'দেশে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি। এর মধ্যে প্রাথমিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ৫০ লাখ পরিবারের জন্য 'ফ্যামিলি কার্ড' চালুর পরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।'

তারেক রহমান বলেন, 'শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে যাতে আর কখনও ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে বিশেষ করে নারীসমাজকে সতর্ক থাকতে হবে।'

সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার চলমান অভিযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করি।'
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান / নারী অধিকার / জুলাই অভ্যুত্থানে নারী / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net