Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ; চুক্তির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 10:50 am
Last modified: 31 July, 2025, 10:53 am

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ; চুক্তির ঘোষণা ট্রাম্পের

এ চুক্তির আওতায় সিউল যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 10:50 am
Last modified: 31 July, 2025, 10:53 am
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একে তিনি 'পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি' হিসেবে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য দেশগুলোকে বেঁধে দেওয়া ১ আগস্টের সময়সীমার ঠিক একদিন আগে এই ঘোষণা এলো। এই সময়ের মধ্যে চুক্তি করতে না পারলে দেশগুলোকে চড়া শুল্কের মুখে পড়তে হবে। চুক্তি না হলে দক্ষিণ কোরিয়াকেও ২৫ শতাংশ শুল্ক দিতে হতো।

গাড়ি ও শিল্পপণ্য উৎপাদনে দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রতিন্দ্বন্দ্বী জাপান চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ শতাংশ শুল্কহারের চুক্তি করার পর থেকেই সিউলের ওপর চাপ বাড়ছিল।

এ চুক্তির আওতায় সিউল যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দক্ষিণ কোরিয়ায় এই চুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির রেকর্ড ৫৬ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকার প্রেক্ষাপটে।

সিউলের প্রধান দুটি রপ্তানি পণ্য—গাড়ি ও সেমিকন্ডাক্টর—এই ১৫ শতাংশ শুল্কের আওতায় থাকবে।

তবে দক্ষিণ কোরিয়ার আয়ের আরও দুটি বড় উৎস—স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের নির্ধারিত বৈশ্বিক হারের সঙ্গে সংগতি রেখে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার নেতা লি জে-মিয়ুং এই চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি তার দেশকে অন্যান্য দেশের সমান বা আরও ভালো অবস্থানে রাখবে।

দক্ষিণ কোরিয়ার জন্য এ চুক্তির একটি বড় অর্জন হলো, তাদের অন্যতম 'চূড়ান্ত সীমা' অতিক্রম করতে হয়নি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের জন্য তাদের চাল ও গরুর মাংসের বাজার আরও উন্মুক্ত করতে হয়নি।

নিজেদের কৃষি শিল্পকে সুরক্ষা দিতে কী পরিমাণ মার্কিন চাল এবং কোন ধরনের গরুর মাংস আমদানি করা যাবে, তার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে সিউ। এই নিয়ম শিথিল করা হলে কৃষকদের বিক্ষোভ করার পরিকল্পনা ছিল।

সিউল যুক্তরাষ্ট্রে যে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে ১৫০ বিলিয়ন ডলার যুদ্ধজাহাজসহ অন্যান্য জাহাজ নির্মাণে সহায়তা করতে ব্যবহৃত হবে।

এটি ছিল দক্ষিণ কোরিয়ার কৌশলের মূল অংশ। দেশটির জাহাজ নির্মাণ শিল্প অত্যন্ত সমৃদ্ধ এবং চীনের পর তারাই বিশ্বের সবচেয়ে বেশি জাহাজ নির্মাণ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্প ও নৌবাহিনীর অবস্থা এখন অবনতির দিকে।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে দক্ষিণ কোরিয়া একদিকে যেমন মার্কিন নিরাপত্তা উদ্বেগ দূর করছে, তেমনি নিজেদের শিল্পকেও শক্তিশালী করছে।

বাকি বিনিয়োগের একটি বড় অংশ আসবে আগের বাইডেন প্রশাসনের সময় দেওয়া প্রতিশ্রুতি থেকে, যা এখনও বাস্তবায়ন করা হয়নি। এই অর্থ যুক্তরাষ্ট্রকে গাড়ি, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে সহায়তা করার জন্য নির্ধারিত ছিল।

চুক্তিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক জোট এবং উত্তর কোরিয়ার হুমকি থেকে সিউলকে রক্ষা করতে ওয়াশিংটনের কোটি কোটি ডলার ব্যয়ের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি।

অতীতে ট্রাম্প এই ব্যবস্থার জন্য আরও বেশি অর্থ না দিলে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন।

এই হুমকি সিউলের জন্য বড় উদ্বেগের কারণ। দেশটির আলোচকরা শুল্কের পাশাপাশি এই বিষয়টি নিষ্পত্তির কথাও ভেবেছিলেন।

তবে এই আলোচনাগুলো এখন দুই সপ্তাহ পর প্রেসিডেন্ট লি-র ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অনুষ্ঠিত হবে। এর অর্থ, সিউলকে হয়তো আরও বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রস্তাব দিতে হতে পারে।

জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর একের পর এক শুল্ক আরোপ করেছেন। পাসাশাপাশি আরও অনেক ধরনের কর আরোপের হুমকি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

মার্কিন শুল্ক / দক্ষিণ কোরিয়া / যুক্তরাষ্ট্র / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net