Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
ফ্যাসিস্টদের বিদায় না হলে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর হবে না: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 07:10 pm
Last modified: 03 July, 2025, 08:11 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

ফ্যাসিস্টদের বিদায় না হলে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর হবে না: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, যারা ফ্যাসিস্টের দোসর, হেইনাস ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা চলছে—তাদের সবাই ওয়ান-টুতে জামিন পাচ্ছে। এটা কারা করছে? ফ্যাসিবাদের দোসররাই।’
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 07:10 pm
Last modified: 03 July, 2025, 08:11 pm
সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিওর স্ত্রীনশট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'ফ্যাসিস্টদের' বিদায় না হলে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে না।

তিনি বলেন, 'আমরা চাই ইন্ডিপেনডেন্স অব জুডিশিয়ারি সম্পূর্ণ সংবিধানসম্মত ও আইনগতভাবে কার্যকর হোক। তবে তার আগে এই ফ্যাসিস্টদের বিচার বিভাগ থেকে বিদায় করতে হবে।'

বৃহস্পতিবার (৩ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, যারা ফ্যাসিস্টের দোসর, হেইনাস ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা চলছে—তাদের সবাই ওয়ান-টুতে জামিন পাচ্ছে। এটা কারা করছে? ফ্যাসিবাদের দোসররাই। জনগণ যেন বিচার বিভাগের স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে জন্য বিচার বিভাগকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।'

অধস্তন আদালত প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'এখানে যারা ফ্যাসিস্টদের দোসর হয়ে বসে আছে, যারা রাতের বেলা আদালত বসিয়ে আমাদের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে তাদের রক্ষা করা উচিত হবে না। শুধু ট্রান্সফার বা বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয়, তাদের বিচার করতে হবে।'

তিনি বলেন, 'তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবেলিটি নির্ধারণ করতে হবে। শুধু চাকরি গেলেই হবে না, বিচারও নিশ্চিত করতে হবে। তাহলেই বাস্তবিক অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব হবে। না হলে যতই আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, এর সুবিধাভোগী হয়ে থাকবে এই ফ্যাসিস্টরাই। তারা বিচার বিভাগে বহাল থাকলে কঠোর আইনও তারা অপব্যবহার করবে; যেটা ইতোমধ্যেই করছে।'

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে বিএনপি নেতা বলেন, 'আমরা দেখেছি রাষ্ট্রপতির ক্ষমার এখতিয়ার অতীতেও ব্যাপকভাবে অপব্যবহার হয়েছে। এমনকি ফাঁসির আসামিদেরও বারবার ক্ষমা করা হয়েছে, যা রাষ্ট্রে হত্যাকাণ্ডকে উৎসাহিত করেছে। এ কারণেই আলোচনায় এসেছে যে রাষ্ট্রপতির এমন অবারিত ক্ষমতা থাকা উচিত নয়। তাই আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে বিধান, নীতিমালা ও বোর্ড গঠনের প্রস্তাব এসেছে। এতে আমরা নীতিগতভাবে একমত হয়েছি।'

হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরে স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, 'এর আগে সংবিধানে সংশোধনী এনে এই উদ্যোগ নেওয়া হলেও ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেমের কারণে রিটের ভিত্তিতে সেটি বাতিল হয়ে যায়। তাই এবার আমরা বলেছি, ঐক্যমত কমিশন বা সরকারকে প্রধান বিচারপতি ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কারণ জনগণের চাওয়া হাইকোর্টকে বিভাগীয় শহরে নিয়ে যাওয়া। তবে সুপ্রিম কোর্ট যেহেতু সংবিধানের গার্ডিয়ান, তাই এই সংস্কার টেকসই করতে প্রধান বিচারপতির মতামত নেওয়া জরুরি।'

Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমেদ / বিএনপি / বিএনপির স্থায়ী কমিটির সদস্য / সংস্কার / বিচার বিভাগ সংস্কার / ফ্যাসিস্ট দোসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net