Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ঢাকায় বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা নেই, ভারতকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে: শশী থারুর

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
14 September, 2025, 06:40 pm
Last modified: 14 September, 2025, 07:05 pm

Related News

  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

ঢাকায় বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা নেই, ভারতকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে: শশী থারুর

থারুরের মতে, জামায়াতের ছাত্র সংগঠনের এই বিজয় ইসলামি মৌলবাদের প্রতি সমর্থনের চেয়েও বেশি কিছু। এটি আসলে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি—(বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের বহুদিনের পুঞ্জীভূত হতাশারই প্রতিফলন।
টিবিএস রিপোর্ট
14 September, 2025, 06:40 pm
Last modified: 14 September, 2025, 07:05 pm
শশী থারুর। ছবি: রয়টার্স

ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের বিজয়কে তিনি ভারতের জন্য এক 'অশনি সংকেত' এবং 'রাজনৈতিক ভূমিকম্প' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নয়াদিল্লি এখন ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা আশা করতে পারে না এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এনডিটিভিতে প্রকাশিত এক নিবন্ধে থারুর এসব কথা লিখেছেন।

তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে একটি সাধারণ ছাত্র সংসদ নির্বাচন হিসেবে দেখলে বড় ভুল হবে। ঐতিহাসিকভাবে এটি বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি বোঝার একটি ব্যারোমিটার। ১৯৭১ সালের পর এই প্রথম কোনো ইসলামপন্থী ছাত্র সংগঠনের এমন বিজয়কে তিনি ভারতের জন্য একটি গভীর উদ্বেগজনক লক্ষণ বলে মনে করেন, যার কম্পন ভারতের সীমান্তেও অনুভূত হতে পারে।

থারুরের মতে, জামায়াতের ছাত্র সংগঠনের এই বিজয় ইসলামি মৌলবাদের প্রতি সমর্থনের চেয়েও বেশি কিছু। এটি আসলে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি—(বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের বহুদিনের পুঞ্জীভূত হতাশারই প্রতিফলন। তিনি বলেন, দশকের পর দশক ধরে চলা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক সহিংসতার কারণে সাধারণ মানুষ এই দলগুলোর ওপর থেকে আস্থা হারিয়েছে। এই শূন্যতাতেই জামায়াত একটি 'পরিচ্ছন্ন' বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছে।

নিবন্ধে তিনি আরও লেখেন, শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তা একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই রাজনৈতিক শূন্যতা জামায়াতের মতো শক্তিকে পুনরায় সংগঠিত হওয়ার এবং প্রভাব বিস্তারের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছে।

ভারতের জন্য ঝুঁকির কথা উল্লেখ করে থারুর সতর্ক করেন যে, আওয়ামী লীগ এখন বিশৃঙ্খল এবং বিএনপিও অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। এই পরিস্থিতিতে আগামী সাধারণ নির্বাচনে জামায়াতের বড় ধরনের সাফল্য অর্জনের একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে। তিনি লেখেন, "জামায়াত-সংখ্যাগরিষ্ঠ সরকার বা নতুন কোনো জোটে তাদের শক্তিশালী উপস্থিতি ভারতের জন্য একটি জটিল এবং সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে।"

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঢাকায় এমন কোনো উগ্রপন্থী সরকার ক্ষমতায় এলে তা পাকিস্তানি আইএসআই-এর সহযোগিতায় সীমান্ত অঞ্চলে ভারত-বিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নিবন্ধের শেষে শশী থারুর বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ভারতের জন্য একটি সতর্কবার্তা। ভারত অপ্রস্তুত থাকতে পারে না।" তিনি পরামর্শ দেন, নয়াদিল্লিকে অবশ্যই বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে, সকল উদীয়মান রাজনৈতিক শক্তির সাথে আলোচনার পথ খোলা রাখতে হবে এবং এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে ঢাকার মসনদে আর কোনো নির্ভরযোগ্য বন্ধু সরকার নাও থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

শশী থারুর / ডাকসু নির্বাচন / জামায়াতে ইসলামী / শিবির / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net