Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
জীবদ্দশায় মাত্র একটি ছবি বিক্রি করতে পেরেছিলেন ভিনসেন্ট ভ্যান গখ!

বিনোদন

ওপেন কালচার
03 July, 2025, 04:10 pm
Last modified: 03 July, 2025, 05:16 pm

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

জীবদ্দশায় মাত্র একটি ছবি বিক্রি করতে পেরেছিলেন ভিনসেন্ট ভ্যান গখ!

মাত্র দশ বছরের চিত্রজীবনে তিনি ছিলেন প্রায় অচেনা এক শিল্পী। দারিদ্র্যের মধ্যেই তার মৃত্যু হয়। পুরো জীবনে তিনি বিক্রি করতে পেরেছিলেন মাত্র একটি চিত্রকর্ম—সেটাও ‘বিক্রি’ শব্দটির সংজ্ঞা একটু ঢিলেঢালা ধরলে।
ওপেন কালচার
03 July, 2025, 04:10 pm
Last modified: 03 July, 2025, 05:16 pm
ভিনসেন্ট ভ্যান গখের চিত্রকর্ম 'দ্য রেড ভিনেয়ার্ড'। ছবি: সংগৃহীত

ভ্যান গখের আঁকা চিত্রকর্মের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে—ইশ! এমন একটা ছবি যদি নিজের সংগ্রহে থাকত! কিন্তু সেটা এখন কল্পনা ছাড়া কিছুই নয়। কারণ এই শিল্পীর কাজ এখন এতটাই দুষ্প্রাপ্য ও মূল্যবান যে কোটিপতিরাও এগুলো সহজে কিনতে পারেন না। নিলামে এসব চিত্রকর্ম খুব কমই ওঠে।

তবে ভ্যান গখের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি উলটো। মাত্র দশ বছরের চিত্রজীবনে তিনি ছিলেন প্রায় অচেনা এক শিল্পী। দারিদ্র্যের মধ্যেই তার মৃত্যু হয়। পুরো জীবনে তিনি বিক্রি করতে পেরেছিলেন মাত্র একটি চিত্রকর্ম—সেটাও 'বিক্রি' শব্দটির সংজ্ঞা একটু ঢিলেঢালা ধরলে।

চিত্রটির নাম 'দ্য রেড ভিনেয়ার্ড'—বাংলায় 'লাল আঙ্গুরক্ষেত'। ১৮৮৮ সালের ২৮ অক্টোবর, ফ্রান্সের আর্ল নামের এক শহরের কাছে হাঁটতে বেরিয়ে ভ্যান গখ এই দৃশ্যটি দেখেছিলেন তার বন্ধু পল গগ্যাঁর সঙ্গে। সে সময়ই মনে ধরেছিল লালচে আলোয় ঝলমল করা আঙ্গুরক্ষেতের রঙ ও সৌন্দর্য। 

দ্য আর্ট নিউজপেপার-এর মার্টিন বেইলি লিখেছেন, সাধারণত ফ্রান্সের প্রোভঁস অঞ্চলে সেপ্টেম্বরেই আঙ্গুর তোলা শেষ হয়। কিন্তু সেই বছর ফসল তোলা একটু দেরিতে শুরু হয়েছিল বলেই মনে হচ্ছে। এই কারণেই অক্টোবরের শেষভাগে গখ এমন দৃশ্য দেখতে পেয়েছিলেন।

ভ্যান গখ পরে তার ভাই থিওকে একটি চিঠিতে সে মুহূর্তের বর্ণনা দেন—'একটা লাল আঙ্গুরক্ষেত, পুরোটা যেন রক্তরঙা মদের মতো লাল। দূরে গিয়ে সেটা হলুদ হয়ে যায়, তারপর এক সবুজ আকাশ যার মাঝে সূর্য। ক্ষেতের মাঝে মাঝে ছিল বেগুনি ও ঝলমলে হলুদ, বৃষ্টির পরে যেখানে সন্ধ্যার সূর্য প্রতিফলিত হচ্ছিল।'

তবে তখনই ছবি আঁকেননি ভ্যান গখ, স্মৃতি থেকে পরে নভেম্বর মাসে ছবিটি আঁকেন।

এরপর চিত্রকর্মটি কিছুদিন থিও'র প্যারিসের অ্যাপার্টমেন্টে টানানো ছিল, পরে ১৮৯০ সালের শুরুতে তিনি তা ফেরত চান, ব্রাসেলসে 'লে ভাঁ' নামের এক শিল্পীদলের বার্ষিক প্রদর্শনীতে পাঠানোর জন্য।

সেই প্রদর্শনী থেকে চিত্রটি কিনে নেন আনা বখ নামের একজন শিল্পী। তিনি ছিলেন ভ্যান গখের পরিচিত শিল্পী ইউজিন বখের বোন। আত্মীয় না হলেও চিত্রটির পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন আনা, আর ভ্যান গখ পরে আফসোস করেছিলেন—'বন্ধুর জন্য তো কিছু ছাড় দিতেই পারতাম!'

তবে আনা বখ ছবিটির জন্য যতই দাম দিয়ে থাকুন না কেন, আজকের দামের তুলনায় তা ছিল একেবারেই নামমাত্র।

ছবিটি পরে এক রুশ সংগ্রাহক কিনে নেন, সেখান থেকে রুশ বিপ্লবের সময় তা রাষ্ট্রীয় মালিকানায় চলে যায়। এরপর দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নে এটি জনচক্ষুর আড়ালে রাখা হয়।

পরবর্তীতে ছবিটি প্রদর্শিত হয় মস্কোর পুশকিন স্টেট মিউজিয়ামে। এখনও সেখানেই আছে। তবে এখন চিত্রকর্মটি এতটাই নাজুক ও সংবেদনশীল যে জাদুঘর কর্তৃপক্ষ সেটি ধার দেয়াও বন্ধ করে দিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ভ্যান গখ / ভিনসেন্ট ভ্যান গঘ / চিত্রকর্ম / ভিনসেন্ট ভ্যান গগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net