Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’-এর হুঁশিয়ারি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের

আন্তর্জাতিক

রয়টার্স
20 May, 2025, 04:45 pm
Last modified: 20 May, 2025, 04:51 pm

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • যুদ্ধবিরতি অথবা যুদ্ধ—যেকোনো একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে; 'একসঙ্গে দুটি চলতে পারে না': ইরান

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’-এর হুঁশিয়ারি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের

ব্রিটিশ সরকারের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় ,‘ইসরায়েল সরকার বেসামরিক জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা অস্বীকার করছে । এমন আচরণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।’
রয়টার্স
20 May, 2025, 04:45 pm
Last modified: 20 May, 2025, 04:51 pm
ছবি: রয়টার্স

ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের নেতারা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে 'সুনির্দিষ্ট পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছন। তারা বলেন, গাজায় নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান বন্ধ না করলে এবং মানবিক সহায়তা পৌঁছানোর উপর নিষেধাজ্ঞা না তুললে এসব পদক্ষেপ নেওয়া হবে। এটি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর আরও চাপ সৃষ্টি করবে।

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একটি নতুন অভিযানের ঘোষণা করেছে।এর আগে, সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজার পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল।আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ ঘটনার ফল হিসেবে সম্ভাব্য দুর্ভিক্ষের ব্যাপারে আগে থেকেই সতর্ক করছেন।

ব্রিটিশ সরকারের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় ,'ইসরায়েল সরকার বেসামরিক জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা অস্বীকার করছে । এমন আচরণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা পশ্চিম তীরে এলাকা সম্প্রসারণের লক্ষ্যে ইজরায়েলের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করি… প্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না।'

এমন মন্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, 'লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা ৭ অক্টোবর ইসরায়েলে চালানো গণহত্যার জন্য যেন এক বিশাল পুরস্কার দিচ্ছেন । এর মাধ্যমে ভবিষ্যতে আরও নৃশংস হামলা উসকে দেয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, ইসরায়েল ন্যায়সংগত উপায়ে আত্মরক্ষা করবে এবং 'সম্পূর্ণ বিজয়' অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে নেতানিয়াহু জিম্মিদের মুক্তি ও গাজা উপত্যকার বেসামরিকীকরণ নিশ্চিত করার বিষয়গুলো উল্লেখ করেন।
মার্চ মাসের শুরু থেকে গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানিসহ জরুরি সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।তাদের দাবি, এর মাধ্যমে তারা হামাসকে চাপ দিতে চায়, যাতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় অপহৃত জিম্মিদের মুক্তি দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের নেতারা বলেন, 'আমরা সবসময় ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার জন্য আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে মাত্রায় হামলা চালানো হচ্ছে, তা পুরোপুরি অপ্রাসঙ্গিক ও মাত্রাতিরিক্ত।' 

তারা আরও বলেন, নেতানিয়াহুর সরকার এমন 'চরমপন্থী পদক্ষেপ' চালিয়ে যেতে থাকলে তারা নিরব দর্শকের ভূমিকায় থাকবেন না।এছাড়াও, গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের নেতৃত্বে নেওয়া উদ্যোগের প্রতি তারা সমর্থন জানান। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন নেতারা।

হামাস এই যৌথ বিবৃতিকে স্বাগত জানায় এবং একে আন্তর্জাতিক আইনের নীতিমালায় ফিরে যাওয়ার পথে 'একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি' বলে মন্তব্য করে।

ইসরায়েলের স্থল ও বিমান হামলায় গাজা ধ্বংসস্তুপ প্রায়।। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এই যুদ্ধটি শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইজরায়েলের উপর চালানো হামলার মধ্য দিয়ে। ওই হামলায় প্রায় ১২ শ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক। ইসরায়েলের হিসাব অনুযায়ী সেসসময়ে ২৫১ জন ইজরালেয়ের নাগরিককে জিম্মি করা হয়েছে।


অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / ফিলিস্তিন / ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব / মানবিক বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • যুদ্ধবিরতি অথবা যুদ্ধ—যেকোনো একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে; 'একসঙ্গে দুটি চলতে পারে না': ইরান

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net