Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে ২,৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন; হবে ৩১টি ভবন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2025, 09:30 am
Last modified: 28 July, 2025, 09:28 am

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে ২,৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন; হবে ৩১টি ভবন

টিবিএস রিপোর্ট
28 July, 2025, 09:30 am
Last modified: 28 July, 2025, 09:28 am
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক সংকট নিরসনে ২ হাজার ৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এই প্রকল্পের আওতায় ছয়টি একাডেমিক ভবন, ২ হাজার ৬০০ ছাত্রীর জন্য চারটি আবাসিক হল ও ৫ হাজার ১০০ ছাত্রের জন্য পাঁচটি হল নির্মাণ করা হবে। এছাড়াও শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুটি আবাসিক ভবন এবং আরও পাঁচটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পে মোট ৩১টি নতুন ভবন নির্মাণের কথা রয়েছে।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ১৯৬০-এর দশকে শিক্ষার্থীরা যে পরিমাণ সুবিধা পেতেন, তার তুলনায় এখন তেমন কিছুই পাচ্ছেন না। এই বাস্তবতায় প্রকল্পটি বেশ গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়ন হলে দ্বিতীয় ক্যাম্পাসের প্রয়োজন হবে না । 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভবনগুলো ঠিক রেখেই নতুন ভবনগুলো নির্মাণ করা হবে। তবে ছোট আকারের ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হবে, যাতে নতুন করে জায়গার প্রয়োজন না হয়। 

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকে। কিন্তু সে অনুপাতে সুযোগ-সুবিধা বাড়েনি। ৮৭৭ জন শিক্ষার্থী ও ৬০০ একর জমি নিয়ে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। কিন্তু জমির পরিমাণ অর্ধেক কমে দাঁড়িয়েছে ৩০৪ একর। প্রতি বছর অনুপাতিক হারে ছাত্রীর সংখ্যা বাড়লেও সে তুলনায় তাদের আবাসন সুবিধা বাড়েনি।

প্রকল্প প্রস্তাবে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একাডেমিক ও আবাসন সমস্যার সমাধান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, পুরাতন জরাজীর্ণ ভবন প্রতিস্থাপন ও বর্তমান তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে হবে। 

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদের আওতায় ৮৪টি বিভাগে ও ১৩টি ইনস্টিটিউটে প্রায় ৪৩ হাজার ৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। এছাড়া এখানে ৬০টি গবেষণা ব্যুরো ও সেন্টার, ২০টি হল এবং চারটি হোস্টেল রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার শিক্ষক, ২ হাজার কর্মকর্তা ও ৩ হাজার ৫০০ জন কর্মচারী কর্মরত আছেন। 

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ঢাবি / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট / উচ্চশিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net