Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 03:20 pm
Last modified: 05 May, 2025, 03:34 pm

Related News

  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত

২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে ‘ধর্ম অবমাননার আইন’ প্রণয়নের দাবিতে সমাবেশ করে। এর জবাবে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি যৌথ অভিযান পরিচালনা করে।
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 03:20 pm
Last modified: 05 May, 2025, 03:34 pm
২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে ‘ধর্ম অবমাননার আইন’ প্রণয়নের দাবিতে সমাবেশ করে। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৯৩ জনের নাম রয়েছে। সংগঠনটি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, 'এটি চূড়ান্ত তালিকা নয়। সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। আমরা চূড়ান্ত তালিকা তৈরির কাজ করছি। আশা করছি, চলতি মাসেই তা প্রকাশ করা যাবে।'

তিনি আরও জানান, সংগঠনের শীর্ষ নেতারা নিয়মিত বৈঠক করছেন চূড়ান্ত তালিকা তৈরির জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও চলছে।

আরও পড়ুন: হেফা লিস্ট

মতিঝিলের ওই সমাবেশে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতির অংশ হিসেবেই হেফাজত এ তালিকা তৈরি করছে। এর আগে মানবাধিকার সংগঠন 'অধিকার' ৬১ জন নিহতের একটি আলাদা তালিকা প্রকাশ করেছিল।

২০২৪ সালের ২৭ নভেম্বর হেফাজত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগপত্র জমা দেয়। তাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। একই বছরের ১৮ আগস্ট দায়ের হওয়া আরেকটি মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের নাম উল্লেখ করে 'গণহত্যার' অভিযোগ আনা হয়।

২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে 'ধর্ম অবমাননার আইন' প্রণয়নের দাবিতে সমাবেশ করে। এর জবাবে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি যৌথ অভিযান পরিচালনা করে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর অন্ধকারের মধ্যে চালানো অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়। ওই অভিযানে কতজন নিহত হয়েছিলেন, তা নিয়ে এখনো মতভেদ রয়েছে।

Related Topics

টপ নিউজ

হেফাজতে ইসলাম / শাপলা চত্বর / নিহতের তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net