Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 01:35 pm
Last modified: 07 May, 2026, 01:41 pm

Related News

  • শাপলা চত্বরের ঘটনায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, আসকের উদ্বেগ
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু

শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

এদিন ট্রাইব্যুনালে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর পাশাপাশি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধেও হাজিরা পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। 
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 01:35 pm
Last modified: 07 May, 2026, 01:41 pm
মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। 

এদিন ট্রাইব্যুনালে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর পাশাপাশি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধেও হাজিরা পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, '২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল "উচ্ছৃঙ্খল মানুষকে" নির্মূল করেছেন বলে তিনি আন্তর্জাতিক মহলে প্রচার করেছিলেন। অন্যদিকে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শুরু থেকেই একাত্তর টেলিভিশনের মাধ্যমে হেফাজতে ইসলামের ওই মহাসমাবেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেছিলেন।' 

শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন।

বর্তমানে মামলাটির তদন্ত চলছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

এই মামলায় গ্রেপ্তার হয়ে ইতিমধ্যে ছয় আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

Related Topics

টপ নিউজ

শাপলা চত্বর / হেফাজতে ইসলাম / ফারজানা রুপা / মোজাম্মেল বাবু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • শাপলা চত্বরের ঘটনায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, আসকের উদ্বেগ
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net