Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
শাপলা চত্বরের ঘটনায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, আসকের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 09:10 pm
Last modified: 16 August, 2026, 09:24 pm

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত

শাপলা চত্বরের ঘটনায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, আসকের উদ্বেগ

সংস্থাটি বলেছে, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন এবং কোনো অপরাধে অংশগ্রহণ বা সহায়তা করা এক বিষয় নয়। তাই এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা সমীচীন।
টিবিএস রিপোর্ট
16 August, 2026, 09:10 pm
Last modified: 16 August, 2026, 09:24 pm
মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা এবং তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এগিয়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি বলেছে, শাপলা চত্বরের ঘটনায় প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্য উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। তবে একইসঙ্গে এ প্রক্রিয়ায় ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় আসক।

আসক মনে করে, কোনো গুরুতর অপরাধের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা ও দায় যথাযথ প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করা প্রয়োজন। একইসঙ্গে, কোনো ঘটনার সংবাদ প্রকাশ বা সম্পাদকীয় সিদ্ধান্তের সঙ্গে সেই অপরাধের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও সতর্কতার সঙ্গে বিবেচনা করা জরুরি।

সংস্থাটি বলেছে, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন এবং কোনো অপরাধে অংশগ্রহণ বা সহায়তা করা এক বিষয় নয়। তাই এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা সমীচীন।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচও উদ্বেগ প্রকাশ করেছে।

১৫ জুলাই দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো সাংবাদিকতার পেশাগত ও সম্পাদকীয় সিদ্ধান্তকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার বিষয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে।

আসক আরও মনে করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় আইনের শাসন, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি।

সংস্থাটি বলেছে, অভিযোগের গুরুত্ব কোনোভাবেই অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার অধিকারকে খর্ব করতে পারে না। বিচারাধীন কোনো বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করাও ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি।

ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে পরিচালিত হয় এবং তাদের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আসক।

Related Topics

টপ নিউজ

মোজাম্মেল বাবু / ফারজানা রুপা / আইন ও সালিশ কেন্দ্র / শাপলা চত্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত: চিফ প্রসিকিউটর 
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net