Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সরাসরি আলোচনার প্রস্তাব ও মে মাসে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
29 April, 2025, 06:15 pm
Last modified: 29 April, 2025, 06:21 pm

Related News

  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র

সরাসরি আলোচনার প্রস্তাব ও মে মাসে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া

তবে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। দেশটি বলেছে, কেন ইউক্রেনের অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে মস্কো সাড়া দিচ্ছে না? 
রয়টার্স
29 April, 2025, 06:15 pm
Last modified: 29 April, 2025, 06:21 pm
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ক্রেমলিন দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করার একাধিক প্রস্তাব দিলেও কিয়েভ এখনো সাড়া দেয়নি। এছাড়াও পুতিন আগামী মাসে তিন দিনের যেই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তাতে ইউক্রেন যোগ দেবে কি না সেটিও স্পষ্ট নয়। 

আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'প্রেসিডেন্ট পুতিন একাধিকবার বলেছেন, রাশিয়া কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু কিয়েভের কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।'

এর আগে গতকাল সোমবার পুতিন ইউক্রেনে ৮ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের জন্য একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। 

আরও পড়ুন: ৮ মে থেকে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, 'মানবিক বিবেচনায়' এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি ৭ মে রাত ১২টা থেকে শুরু হয়ে ১১ মে রাত ১২টা পর্যন্ত চলবে, যাতে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী যথাযোগ্যভাবে পালন করা যায়।

তবে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। দেশটি বলেছে, কেন ইউক্রেনের অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে মস্কো সাড়া দিচ্ছে না? 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'আমরা প্যারেড নয়, মানুষের জীবনকে মূল্য দেই।'

পেসকভ বলেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে অংশ নেবে কি না, তা বোঝা খুব কঠিন।
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ভ্লাদিমির পুতিন / যুদ্ধবিরতি / রাশিয়া / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net