Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে নির্যাতন: অভিযুক্ত মূলহোতা জাহিদ গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 09:05 pm
Last modified: 25 April, 2025, 09:10 pm

Related News

  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ‘ওয়েবসাইট নিরাপদ আছে, ভিসা সার্ভারে নিয়ন্ত্রণ নেই’: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন
  • হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-লুট, গ্রেপ্তার ৩
  • মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬

লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে নির্যাতন: অভিযুক্ত মূলহোতা জাহিদ গ্রেপ্তার

বুধবার রাতে নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 09:05 pm
Last modified: 25 April, 2025, 09:10 pm
প্রতীকী ছবি।

লিবিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ২৭ বাংলাদেশিকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচার চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র‍্যাব-৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বুধবার রাতে নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, জাহিদ দীর্ঘদিন তিউনিসিয়া ও লিবিয়ায় অবস্থান করছিলেন। সেখানকার আঙ্গুর বাগান ও বাজারের ভিডিও করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন এবং দাবি করতেন, তিনি ইতালিতে আছেন। কুড়িগ্রামের ইয়াকুব আলী এসব ভিডিও দেখে ইতালিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে জাহিদ তাকে সহায়তার আশ্বাস দেন।

'ইতালিতে নিয়ে যাওয়ার কথা বলে জাহিদ ইয়াকুবের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা নেওয়ার পর ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ইয়াকুবসহ ২৬ জনকে দুবাই পাঠানো হয়। সেখান থেকে তাদের নাইজার ও পরে আলজেরিয়ায় নেওয়া হয়,' বলেন র‍্যাব কর্মকর্তা।

তিনি আরও বলেন, আলজেরিয়ায় পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাদের আটক করে এবং ২১ দিন আটক রাখে।

পরবর্তীতে তিউনিসিয়া হয়ে তাদের লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদ ও তার ১০ সদস্যের চক্র একটি বাড়িতে তাদের জিম্মি করে রাখে।

র‍্যাব কর্মকর্তা জানান, তারা ভুক্তভোগীদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেগুলো পরিবারে পাঠিয়ে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।

ঘটনাটি বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশিত হলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে ইয়াকুবসহ অন্যদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনা হয়।

এদিকে, ঘটনার পর জাহিদ বাংলাদেশে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুড়িগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইয়াকুব কুড়িগ্রাম সদর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
 

Related Topics

টপ নিউজ

প্রবাসী / মানব পাচার চক্র / মানব পাচার / র‍্যাব / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ‘ওয়েবসাইট নিরাপদ আছে, ভিসা সার্ভারে নিয়ন্ত্রণ নেই’: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন
  • হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-লুট, গ্রেপ্তার ৩
  • মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net