Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় বাংলাদেশের শমী হাসান 

বাংলাদেশ

ইউএনবি
22 April, 2025, 10:45 pm
Last modified: 23 April, 2025, 02:18 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় বাংলাদেশের শমী হাসান 

প্রতিবছর রাজনীতি, ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম ও কলা শাখায় বিশেষ অর্জন ও অবদান রাখা তরুণদের নিয়ে এ তালিকা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 
ইউএনবি
22 April, 2025, 10:45 pm
Last modified: 23 April, 2025, 02:18 pm
শমী হাসান চৌধুরী। ছবি: সৌজন্যে

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শমী হাসান চৌধুরী।

সম্প্রতি ডব্লিউইএফ ২০২৫ সালের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ বছরের নিচে বিশ্বের ১১৬ জন ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকা প্রকাশ করেছে। তাদের একজন শমী হাসান চৌধুরী।

প্রতিবছর রাজনীতি, ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম ও কলা শাখায় বিশেষ অর্জন ও অবদান রাখা তরুণদের নিয়ে এ তালিকা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

এবারের তালিকায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, ওওয়াইও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) রিতেশ আগারওয়াল, পরিবেশ বিষয়ক শিল্পী ভন ওংসহ আরও অনেকেই রয়েছে। 

শমী হাসান চৌধুরী 'অ্যাওয়ারনেস ৩৬০' নামে একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ৭০টিরও বেশি দেশে তরুণদের যুক্ত করে পরিচ্ছন্ন পানি, স্যানিটেশন, লিঙ্গসমতা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেছেন, যার প্রভাব পড়েছে ৩০ লাখেরও বেশি মানুষের ওপর।

এছাড়াও কাজের স্বীকৃতিস্বরূপ শমী হাসান চৌধুরী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড (গোল্ড) ও ডায়ানা লিগেসি অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি ফোর্বস থার্টি আন্ডার থার্টি তালিকায়ও জায়গা পেয়েছেন।

শমী হাসান চৌধুরী একজন আন্তর্জাতিক বক্তাও। তিনি হোয়াইট হাউস, জাতিসংঘ এবং বাকিংহাম প্যালেসসহ ৫০টিরও বেশি দেশে বক্তব্য দিয়েছেন।

শমী হাসান চৌধুরী বলেন, 'এই দুর্দিনে বৈশ্বিক নেতৃত্বের অংশ নিতে পেরে আমি গর্বিত। আমি চাই, নেতৃত্বের মাধ্যমে টেকসই ও সমন্বিত সমাধানে অবদান রাখতে।'

Related Topics

টপ নিউজ

ডব্লিউইএফ / তরুণ / গণমাধ্যম / শিক্ষা / বারাক ওবামা / জাতিসংঘ / অ্যাওয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net