Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে জাতীয় বুর্জোয়া শ্রেণি দরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 06:50 pm
Last modified: 28 October, 2025, 07:06 pm

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে জাতীয় বুর্জোয়া শ্রেণি দরকার: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, ‘এই বুর্জোয়ারা রাষ্ট্রের প্রণোদনা ও জনগণের টাকায় গড়ে উঠেছে। কিন্তু তারা আমাদের দেশকে কী দিয়েছে; সেই প্রশ্নটা রাখা প্রয়োজন।’
টিবিএস রিপোর্ট
28 October, 2025, 06:50 pm
Last modified: 28 October, 2025, 07:06 pm
ছবি: টিবিএস

জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে একটি জাতীয় বুর্জোয়া শ্রেণি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের এক হোটেলে 'অগ্নিঝরা বর্ষা: দেশ ও বিদেশে' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গ্রন্থটি প্রকাশ করেছে 'ব্রেইন' নামের একটি গবেষণা প্রতিষ্ঠান।

মাহফুজ আলম বলেন, 'বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে একটি জাতীয় বুর্জোয়া শ্রেণি দরকার। গত ৫০ বছরে বাংলাদেশে কোনো জাতীয় বুর্জোয়া শ্রেণি দেখতে পাবেন না।'

তিনি বলেন, '৯০-এর দশকে দেশে বুর্জোয়াদের উত্থান ঘটে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে, আমরা গালি দেব; কিন্তু তারপরেও এবং শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে মোটামুটি ৯৬ পর্যন্ত সময়টাতে আমাদের এই বুর্জোয়া শ্রেণি, যাদের হাতে এখন অনেক টাকা, যাদের রয়েছে অনেক গ্রুপ অব কোম্পানি—তারা বেড়ে উঠেছে।'

তথ্য উপদেষ্টা বলেন, 'এই বুর্জোয়ারা রাষ্ট্রের প্রণোদনা ও জনগণের টাকায় গড়ে উঠেছে। কিন্তু তারা আমাদের দেশকে কী দিয়েছে; সেই প্রশ্নটা রাখা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'কালচারাল এস্টাবলিশমেন্ট, সামরিক-সিভিল ব্যুরোক্রেসি ও করপোরেশন; এই তিনের মিলিত প্রভাবে এক ধরনের "আনহোলি নেক্সাস" বা অবৈধ আতাত গড়ে উঠেছে। এই নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা বা আকাঙ্ক্ষা খুবই গৌণ হয়ে যায়। ক্ষমতার এই তিন নেক্সাসের বন্ধন যদি না ভাঙে, তাহলে ভালো নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।'

মাহফুজ আলম বলেন, 'গত এক বছরে আমরা কিছু করার চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি। কিন্তু প্রশ্ন হলো—রাজনৈতিক নেতার কথাই কি গুরুত্বপূর্ণ হবে, নাকি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই পাওয়ার স্টেকহোল্ডাররা, যারা নিজেদের স্বার্থের বাইরে কিছু দেখতে পারেন না? মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, সামরিক ও সিভিল ব্যুরোক্রেসি এবং করপোরেট গ্রুপ—এই তিন জায়গায় জনগণের জন্য কিছু করার তাগিদ আমি দেখি না।'

তিনি প্রশ্ন তোলেন, 'সিভিল-মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি বা ঔপনিবেশিক আমলের ব্যুরোক্রেসি থেকে বের হতে পেরেছে? যদি না পারে, তাহলে আমরা যত সুন্দর আলোচনা করি বা নীতি প্রস্তাব দিই, তা কার্যকর হবে না। ক্ষমতার এই তিন নেক্সাসের বন্ধন না ভাঙলে যত ভালো নীতিই আনা হোক না কেন, তা বাস্তবায়ন সম্ভব হবে না।'

আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, 'তাদের ফিরে আসা বা না আসা গুরুত্বপূর্ণ নয়। আওয়ামী লীগ যে সিস্টেম চালাত, স্থানীয় নেতাকর্মীদের কাছে অর্থ পৌঁছাত; সেই সিস্টেম না থাকলে দলটি আর ফিরে আসতে পারবে না।'

বর্তমান সরকার কোনো সংকটে নেই উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, 'উদ্যোক্তারা নতুন সরকারের জন্য অপেক্ষা করছেন। ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো হবে। এখন ট্রাস্টের সংকট আছে। সবাই নির্বাচনের পর বিনিয়োগে নামবে। এটা সরকারের কোনো বড় সংকট নয়; বরং বাজারে আস্থার অভাব। সবাই টাকা ধরে রাখতে চায়—নির্বাচনের পর ৫ বছরের সরকার এলে তখনই তারা আবার ব্যবসায় অর্থ প্রবাহিত করবে।'

Related Topics

টপ নিউজ

তথ্য উপদেষ্টা / মাহফুজ আলম / উপদেষ্টা মাহফুজ আলম / গণমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net