Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 05:10 pm
Last modified: 06 November, 2025, 07:17 pm

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

উদ্ভিদ সংরক্ষণ দপ্তর ও কুয়েটের পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত করা হয়, উদ্ধারকৃত পণ্য পপি বীজ, যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘ক্যাটাগরি-এ’ মাদকদ্রব্য হিসেবে শ্রেণিভুক্ত।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 05:10 pm
Last modified: 06 November, 2025, 07:17 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম কাস্টমস হাউস পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ২৫ টন নিষিদ্ধ পপি বীজ (পোস্তদানা) জব্দ করেছে, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। এগুলো 'পাখির খাদ্য' হিসেবে মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছিল। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুসারে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমসের অডিট, তদন্ত ও গবেষণা (এআইআর) শাখা এই পপি বীজ জব্দ করেছে।

গত ৯ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি এলাকার মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে  এই চালানটি আমদানি করে। আমদানি নথিতে দুটি কন্টেইনারে ৩২,০১০ কিলোগ্রাম পাখির খাদ্য আমদানির তথ্য ছিল। এই পণ্য কাস্টমসের সিএন্ডএফ এজেন্ট এম.এইচ. ট্রেডিং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট লিমিটেডের মাধ্যমে আনা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এআইআর দল কনটেইনারগুলোর ছাড়পত্র স্থগিত করে এবং পরে ২২ অক্টোবর সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডক ডিপোতে কনটেইনার দুটি যৌথভাবে পরীক্ষা করে। এ সময় ডিপো কর্মকর্তা ও সিএন্ডএফ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনে দেখা যায়, ঘোষণাকৃত পাখির খাদ্য ছিল মাত্র ৭ হাজার ২০০ কেজি। এর নিচে লুকিয়ে রাখা ছিল ২৪ হাজার ৯৬০ কেজি পপি বীজ।

সেখান থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংরক্ষণ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষার জন্য পাঠানো হয়।

উদ্ভিদ সংরক্ষণ দপ্তর ও কুয়েটের পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত করা হয়, উদ্ধারকৃত পণ্য পপি বীজ, যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 'ক্যাটাগরি-এ' মাদকদ্রব্য হিসেবে শ্রেণিভুক্ত।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, আমদানিকারকরা কনটেইনারের মুখে পাখির খাদ্য সাজিয়ে রেখে ভেতরে নিষিদ্ধ পপি বীজ লুকিয়ে পাচারের চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, 'পপি বীজ (স্থানীয়ভাবে পোস্তদানা নামে পরিচিত) মসলা হিসেবে ব্যবহৃত হলেও ২০২১–২০২৪ সালের আমদানি নীতি আদেশের ৩(১)(খ) ধারা ও ক্রমিক নং ১৫ অনুযায়ী এটি আমদানি নিষিদ্ধ।'

তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি পণ্যের মূল্য ৩০ লাখ টাকা ঘোষণা করেছিল, তবে পরিদর্শনে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা নির্ধারিত হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পপি বীজ / আমদানি / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net