Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
২৫০০-এর বেশি প্রধান চরিত্রে অভিনয়, জন্ম পাকিস্তানে, এখন বলিউড মাতাচ্ছে তারই চার প্রজন্ম

বিনোদন

ইন্ডিয়া ডট কম
05 November, 2025, 02:20 pm
Last modified: 05 November, 2025, 02:23 pm

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

২৫০০-এর বেশি প্রধান চরিত্রে অভিনয়, জন্ম পাকিস্তানে, এখন বলিউড মাতাচ্ছে তারই চার প্রজন্ম

ভারতীয় সিনেমা ও চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা ব্যক্তি তিনি। তার শক্তিশালী সংলাপ সেরা অভিনেতাদেরও ছাপিয়ে যেত। 
ইন্ডিয়া ডট কম
05 November, 2025, 02:20 pm
Last modified: 05 November, 2025, 02:23 pm
পৃথিবীরাজ কাপুর। ছবি: ইন্ডিয়া টুডে

এই তারকা একাই দুই হাজার ৬৬২টিরও বেশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে। তার শুরুটা ভালো না হলেও, শক্তিশালী সংলাপ ও বলিষ্ঠ কণ্ঠের জন্য তিনি এখনও রয়েছেন মানুষের হৃদয়ে। তার পরবর্তী চার প্রজন্ম এখন বলিউড শাসন করছে।

এই কিংবদন্তি অভিনেতা তার শক্তিশালী কণ্ঠ, থিয়েটারের প্রতি আগ্রহ এবং অবিচল আত্মনিষ্ঠা ভারতীয় সিনেমার ভিত্তি গড়ে তুলেছিল। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে?

তিনি হলেন পৃথিবীরাজ কাপুর। তাকে চেনে না এমন কেউ নেই।

তিনি ভারতীয় সিনেমা ও চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা ব্যক্তি, যার শক্তিশালী সংলাপ সেরা অভিনেতাদেরও ছাপিয়ে যেত। 

পৃথিবীরাজ কাপুর তার শক্তিশালী কণ্ঠ ও অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করেছে। 

৩ নভেম্বর, ১৯০৬ সালে, অখণ্ড ভারতের বর্তমান পাকিস্তানের ফাইসালাবাদে জন্মগ্রহণ করেন পৃথিবীরাজ কাপুর। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। 

ছবি: সংগৃহীত

শিক্ষিত ও সুন্দর যুবক হিসেবে যখন তিনি বোম্বে (বর্তমানে মুম্বাই) সিনেমার শহরে পৌঁছালেন, তখন তিনি সহকারী অভিনেতার ভূমিকায় অভিনয় করার পরপরই, দ্রুত নায়কের ভূমিকায় অভিনয় করতে শুরু করেছিলেন।

থিয়েটার থেকে চলচ্চিত্র 

তিনি সাইলেন্ট ফিল্মের যুগেও নিজেকে প্রমাণ করেছিলেন, এমনকি পরবর্তীতে ছোট ছোট অভিনয়েও তার প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

পৃথিবীরাজ কাপুর তার অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটার থেকে। তার প্রথম আলোচিত বাক চলচ্চিত্র ছিল আলম আরা, এবং পরবর্তীতে তিনি কে.এল. সায়গলের সঙ্গে প্রেসিডেন্ট এবং দুশমনের মতো ছলচ্চিত্রে অভিনয় করেন। সব সময়ই পৃথিবীরাজ কাপুরকে তার অনন্য শৈলী এবং শক্তিশালী কণ্ঠের জন্য স্বীকৃতি দেওয়া হতো। 

যারা তাকে চিনতেন তারা তাকে 'পাপাজি' বলে ডাকতেন। কারণ তিনি সবার সহায়ক ছিলেন এবং প্রায়ই জুনিয়র শিল্পীদের পক্ষে কথা বলতেন।

থিয়েটারের পেছনে পৃথিবীর সংগ্রাম

কিন্তু তার জীবনের এমন একটি সময়ও ছিল যখন তিনি হাতে ব্যাগ নিয়ে থিয়েটারের বাইরে দাড়িয়ে থাকতেন। পৃথিবীরাজ কাপুর ১৯৪৪ সালে পৃথিবী থিয়েটার নামে থিয়েটার শুরু করেন। এখানে পৌঁছানো যত কঠিন ছিল, থিয়েটার চালিয়ে রাখা ততটাই বড় চ্যালেঞ্জ ছিল, কারণ পৃথিবীরাজ এটির জন্য সবকিছু ঝুঁকিতে ফেলেছিলেন।

পৃথিবীরাজ কাপুর তার ছেলে রাজ কাপুর (ডানে) এবং নাতি রণধীর কাপুরের (বামে) সঙ্গে কাল আজ অউর কাল (১৯৭১) ছবিতে অভিনয় করেছিলেন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

তার আয় যথেষ্ট ছিল না সুষ্ঠু জীবনযাপনের জন্য। যে কোনো অর্থ তিনি পেতেন, তা সম্পূর্ণরূপে তার থিয়েটারের জন্য ব্যয় করতেন। চ্যালেঞ্জগুলো পর্বতের মতো বিশাল ছিল, এবং বেঁচে থাকার জন্য পৃথিবীরাজ একটি ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে বাইরে দাড়িয়ে থাকতেন।

শো শেষ হলে দর্শকরা যখন থিয়েটার ছেড়ে বের হতেন, তখন পৃথিবীরাজ ব্যাগটি হাতে ধরে থাকতেন। বের হওয়া দর্শকরা তাতে কিছু অর্থ ঢুকিয়ে দিতেন। পৃথিবীরাজ কাপুরের এই গল্প প্রায়ই সংবাদপত্রে প্রকাশ করা হয়।

পৃথিবী থিয়েটারের উত্তরাধিকার

পৃথিবী থিয়েটার ১৯৬০ সাল পর্যন্ত ১৬ বছর ধরে পরিচালিত হয়েছিল। পাঁচ হাজার ৯৮২ দিনের মধ্যে দুই হাজার ৬৬২টি শো অনুষ্ঠিত হয়। পৃথিবীরাজ কাপুর প্রতিটি শোতে প্রধান ভূমিকায় অভিনয় করতেন। তিনি গড়ে প্রতি তিন দিনে একটি শো করতেন। তবে পৃথিবীরাজ কাপুরের স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এ কারণে ১৯৬০ সালে থিয়েটার বন্ধ করতে হয়। পৃথিবীরাজ কাপুর ১৯৭১ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন।

Related Topics

টপ নিউজ

পৃথিবীরাজ কাপুর / বলিউড / চলচ্চিত্র / অভিনেতা / থিয়েটার / কাপুর বংশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net