Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বিরান মরুভূমির সেই রহস্যময় ধাতব দণ্ড রহস্যময়ভাবেই উধাও!

অফবিট

টিবিএস ডেস্ক
30 November, 2020, 03:40 pm
Last modified: 30 November, 2020, 04:40 pm

Related News

  • নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে না থাকাই হয়তো ইরানের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করছে!
  • উপসাগরীয় নিরাপত্তা উপেক্ষিত: হরমুজে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ কি মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস

বিরান মরুভূমির সেই রহস্যময় ধাতব দণ্ড রহস্যময়ভাবেই উধাও!

গত ১৮ নভেম্বর হেলিকপ্টারে চড়ে ওই অঞ্চলে ওয়াইল্ডলাইফের ওপর বার্ষিক জরিপ চালানোর সময় জীববিজ্ঞানীদের চোখে ধরা পড়ে মনলিথটি।
টিবিএস ডেস্ক
30 November, 2020, 03:40 pm
Last modified: 30 November, 2020, 04:40 pm
এই সেই মনলিথ। ছবি: ইপিএ

যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমিতে কিছুদিন আগে রহস্যময় এক ধাতব দণ্ড (মনলিথ) আবিষ্কারের পর সারা দুনিয়ায় সোরগোল পড়ে যায়। এটা কি অ্যালিয়েনের কাজ, নাকি কোনো মানুষের শিল্পকর্ম (ইনস্টেলশন আর্ট ওয়ার্ক), এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল গুঞ্জন।

প্রত্যন্ত মরুভূমির লাল পাথরের মাঝে রহস্যময়ভাবে দাঁড়িয়ে থাকা চকচকে সেই ধাতব দণ্ড এবার রহস্যময়ভাবেই উধাও হয়ে গেল!

উটাহ রাজ্যের বুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট (বিএলএম) ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কোনো এক সময় 'অজ্ঞাতনামা কোনো পার্টি' ওই মনলিথ সরিয়ে নিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, পাবলিক ল্যান্ডে 'অবৈধভাবে স্থাপন' করা হয়েছিল ওই ধাতব দণ্ড। 'ব্যক্তিগত সম্পত্তি গণ্য করে ওই স্থাপনা বিএলএম সরায়নি। ব্যক্তিগত সম্পত্তি বিষয়ক অপরাধের তদন্ত আমরা করি না; সেই দায়িত্ব স্থানীয় পুলিশকে দেওয়া হয়েছে।'

এর আগে, গত ১৮ নভেম্বর হেলিকপ্টারে চড়ে ওই অঞ্চলে ওয়াইল্ডলাইফের ওপর বার্ষিক জরিপ চালানোর সময় জীববিজ্ঞানীদের চোখে ধরা পড়ে মনলিথটি। সে সময় উটাহ নিউজ স্টেশন কেএসএল ফাইভ টিভিকে হেলিকপ্টারের পাইলট ব্রেট হাচিং বলেছিলেন, "আমার ধারণা, এটি কোনো নব ধারার শিল্পীর, কিংবা '২০০১: অ্যা স্পেস ওডিসি' চলচ্চিত্রের কোনো ভক্তের কাজ।"

ওই স্থাপনার ছবি ও ভিডিও উটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস) প্রকাশ করলেও লোকেশনের কথা উল্লেখ করেনি। তবে অনলাইনে সেই ছবি ভাইরাল হয়ে গেলে কিছু উৎসুক মানুষ ঠিকই সেটি বের করে ফেলে এবং সেখানে ভিড় জমাতে শুরু করে।

সেই মনলিথ উধাও হয়ে যাওয়ার ঘটনা অনেকেরই মন খারাপ। কলোর‍্যাডো থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে স্থাপত্যটি দেখতে থেমেছিলেন রিকার্ডো ম্যারিনো ও সিয়েরা ভ্যান মিটার দম্পতি। কিন্তু গিয়ে দেখেন, সেটি নেই! স্থানীয় নিউজ স্টেশন কেইউটিভিকে তারা সেই অভিজ্ঞতা শোনান।

'যারা চায় না, এটি ওখানে থাকুক, যারা চায় না, মানুষ মরুভূমিতে আসুক, এটি তাদেরই কাজ,' বলেন ম্যারিনো।

View this post on Instagram

A post shared by Spencer Owen (@thespencerowen)

মনলিথটি উধাও, সেখানে শুধু পড়ে রয়েছে একটা ত্রিকোণাকৃতির ধাতব প্লেট, সেই ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করে দ্য স্পেন্সার ওয়েন আইডি থেকে লেখা হয়, 'ওটা চলেই গেল!'

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

মনলিথ / রহস্য / মরুভূমি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে না থাকাই হয়তো ইরানের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করছে!
  • উপসাগরীয় নিরাপত্তা উপেক্ষিত: হরমুজে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ কি মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net