Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
চট্টগ্রামে রেলের ধর্মীয় স্থাপনা রক্ষায় উপদেষ্টার কাছে স্মারকলিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2025, 07:55 pm
Last modified: 11 April, 2025, 08:07 pm

Related News

  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

চট্টগ্রামে রেলের ধর্মীয় স্থাপনা রক্ষায় উপদেষ্টার কাছে স্মারকলিপি

বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, রেলের কবরস্থান, মসজিদ ও মাজার রক্ষা করা হবে।
টিবিএস রিপোর্ট
11 April, 2025, 07:55 pm
Last modified: 11 April, 2025, 08:07 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের বন্দর থানার হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকার শতবর্ষী মসজিদ, কবরস্থান, মাজার ও শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন রক্ষায় এবং জনস্বার্থবিরোধী লিজ বাতিলের দাবিতে রেল উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর সিআরবি ভবনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, লিজপ্রাপ্ত জমির মধ্যে কীভাবে ধর্মীয় স্থাপনাগুলো অন্তর্ভুক্ত হলো।

বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, রেলের কবরস্থান, মসজিদ ও মাজার রক্ষা করা হবে।

স্মারকলিপিতে বলা হয়, সিজিপিওয়াই রেলইয়ার্ড দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রেলওয়ের বিভিন্ন শাখার প্রায় এক হাজার পরিবারের বসবাস। স্বাধীনতার পর এতদিনেও ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণে কোনো সরকারি উদ্যোগ না থাকায় রেলকর্মীরা নিজেদের অর্থ ও শ্রমে গড়ে তোলেন মসজিদ, কবরস্থান ও মিলনায়তন। শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন নির্মিত হয় কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত সরকারি অর্থে।

রেল কর্মকর্তা ও কর্মচারীরা জানান, রমজান মাসে কবরস্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। এতে রেলকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানে মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর রাজু, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিজিপিওয়াই ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাজকল্যাণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
Related Topics

টপ নিউজ

রেল উপদেষ্টা / ফাওজুল কবির খান / ধর্মীয় প্রতিষ্ঠান / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net