Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
একদিন বন্ধ থাকার পর হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক

আল জাজিরা
22 March, 2025, 11:00 am
Last modified: 22 March, 2025, 11:05 am

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?

একদিন বন্ধ থাকার পর হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে ফ্লাইট বিভ্রাটের কারণে বহু যাত্রীকে অন্য বিমানবন্দরে যাত্রা করতে হয়েছে বা তাদের পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
আল জাজিরা
22 March, 2025, 11:00 am
Last modified: 22 March, 2025, 11:05 am
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক দিনের অচলাবস্থার পর ফের ফ্লাইট চালু হয়েছে। তবে ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর শুক্রবার দিনভর বন্ধ থাকায় লক্ষাধিক যাত্রীর যাত্রা পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে, এবং এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হিথ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় এবং শুক্রবার রাতে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ের ফলে অন্তত ১ হাজার ৩৫১টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যা লক্ষাধিক যাত্রীর যাত্রা পরিকল্পনায় বিশৃঙ্খলা তৈরি করেছে।

হিথ্রো বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই বলেন, 'শনিবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছি। যাত্রীদের এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'

এদিকে, যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে ফ্লাইট বিভ্রাটের কারণে বহু যাত্রীকে অন্য বিমানবন্দরে যাত্রা করতে হয়েছে বা তাদের পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সারেতে বসবাসকারী এলেন, যিনি শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ভেনিস যাওয়ার কথা ছিল। তিনি বলেন, 'আমার ৩০তম জন্মদিন উপলক্ষে কাজিন আমাকে চমক দিতে এই ভ্রমণের আয়োজন করেছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় আমাদের যেতে হলো না। তবে আমরা পরবর্তী সময়ের জন্য পরিকল্পনা করছি।'

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টারটেররিজম (সন্ত্রাসবিরোধী) ইউনিট এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্র বা নাশকতার প্রমাণ মেলেনি। লন্ডন ফায়ার ব্রিগেডও একে সন্দেহজনক মনে করছে না।

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত হিথ্রো প্রতিবছর প্রায় ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করে। বিশ্লেষকরা বলছেন, এই বিভ্রাটের প্রভাব কয়েক দিন পর্যন্ত থাকতে পারে, কারণ অনেক ফ্লাইট এখনও নির্ধারিত সময়ের বাইরে রয়েছে এবং ক্রু মেম্বারদের অবস্থানও অস্থির হয়ে পড়েছে।

অ্যাভিয়েশন বিশ্লেষক জিওফ্রে থমাস বলেন, 'এটি শুধুমাত্র একদিনের সমস্যা নয়, বরং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত বিশৃঙ্খলা বজায় থাকতে পারে। ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে, যা আরও জটিলতা তৈরি করছে।'

বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইনগুলো যাত্রীদের স্বাভাবিক সেবা ফেরাতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের অনেকে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

হিথ্রো বিমানবন্ধর / ফ্লাইট ওঠানামা বন্ধ / ফ্লাইট চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net