Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2026, 08:25 pm
Last modified: 28 February, 2026, 08:33 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদিসহ আরব দেশগুলোর সেনাপ্রধানদের গোপন বৈঠক

নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে অবতরণ করার কথা থাকলেও তিনটি ফ্লাইট বাতিল করা হয়।
টিবিএস রিপোর্ট
28 February, 2026, 08:25 pm
Last modified: 28 February, 2026, 08:33 pm
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে৷ 

নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজন বন্ধ ঘোষণা করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে অত্র বিমানবন্দরে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটসমূহ বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথ বন্ধের ঘোষণা আসার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নিম্নোক্ত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে

১. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই): চট্টগ্রাম থেকে এর সম্ভাব্য ত্যাগের (ডিপার্চার) সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ০৬:৩৫ ঘটিকা। 

২. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ): চট্টগ্রাম থেকে এর সম্ভাব্য ত্যাগের (ডিপার্চার) সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা। 

৩. ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা): চট্টগ্রাম থেকে এর সম্ভাব্য ত্যাগের (ডিপার্চার) সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ০৫:২৫ ঘটিকা। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে অবতরণ করার কথা থাকা তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে

১. এয়ার আরাবিয়া এর জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম): শারজাহ থেকে ত্যাগের (ডিপার্চার) সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকাল ০৩:২০ ঘটিকা। 

২. ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম): দুবাই থেকে ত্যাগের (ডিপার্চার) সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকাল ০৩:১০ ঘটিকা। 

৩. সালাম এয়ারের ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম): মাস্কাট থেকে ত্যাগের (ডিপার্চার) সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ০৫:৪০ ঘটিকা।

তবে যুদ্ধাবস্থার মধ্যেও একটি ফ্লাইট সফলভাবে যাত্রা করতে পেরেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট হতে স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকায় চট্টগ্রামের উদ্দেশে সফলভাবে মাস্কাট ত্যাগ করেছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল হলেও, এগুলোর সাথে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো সচল রাখার চেষ্টা চলছে বলে জানা গেছে। উল্লিখিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সাথে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বজায় রাখার জন্য স্ব-স্ব এয়ারলাইন্স সমূহ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখার অনুরোধ করেছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিমানবন্দর / ফ্লাইট ওঠানামা বন্ধ / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদিসহ আরব দেশগুলোর সেনাপ্রধানদের গোপন বৈঠক

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net