Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ছবির গল্প: করোনায় বন্ধ স্কুল, কেনিয়ায় বেড়েছে কিশোরীদের গর্ভধারণ

ফিচার

ছবি: মনিকা এমওয়াঙ্গি, রয়টার্স
20 November, 2020, 06:15 pm
Last modified: 20 November, 2020, 06:20 pm

Related News

  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • মারা গেছেন কিংবদন্তি আফ্রিকান সাহিত্যিক গুগি ওয়া থিয়োঙো

ছবির গল্প: করোনায় বন্ধ স্কুল, কেনিয়ায় বেড়েছে কিশোরীদের গর্ভধারণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বজুড়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের অকালমৃত্যুর প্রধান কারণ গর্ভধারণ ও সন্তান জন্মদান।
ছবি: মনিকা এমওয়াঙ্গি, রয়টার্স
20 November, 2020, 06:15 pm
Last modified: 20 November, 2020, 06:20 pm
বাড়ির বাইরে বসে রয়েছে ৯ মাসের অন্তঃসত্তা জ্যাকলিন বসিবোরি। ছবি: মনিকা এমওয়াঙ্গি/রয়টার্স

জ্যাকলিন বসিবোরি যখন টের পেল সে অন্তঃসত্ত্বা, কান্না থামছিল না তার। ১৭ বছর বয়সী এই মাকে একাই বড় করতে হয় পরিবারের ছয়টি শিশু। এক রুমের বাড়িতে নিদারুণ জীবনযাপন তাদের। এমনিতেই খাবার জোটানো মুশকিল, সংসারে আরেকজনের জন্ম হলে কী করবে, ভেবে দিশেহারা ওই কিশোরী।

'স্কুল খোলা থাকলে এমন কাণ্ড ঘটত না,' জানায় আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা বসিবোরি।

করোনাভাইরাসের প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাড়িতেই থাকে সে। তার মা রাস্তার পাশে সবজি বিক্রি করেন। এ সময়ে ২০ বছর বয়সী এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ায় বসিবোরি। কিন্তু সে অন্তঃসত্তা, এ তথ্য জানানোর পর থেকে তার প্রেমিক আর ফোন ধরছেন না!

পরিবারকে সাহায্য করতে অন্তঃসত্তাকালে কিবেরা বস্তিতে জামা-কাপড় ধোয়ার কাজ করতে হয়েছে বসিবোরিকে। কেনিয়ার রাজধানী নাইরোবির শহরতলিতেই রেললাইনের পাশে এই বস্তি। সেখানে টিনের চালের ঘর তুলে গাদাগাদি করে থাকে মানুষ।

কাছের একটি বাজার থেকে নিজের সন্তানের জন্য সেকেন্ড-হ্যান্ড পোশাক কিনেছে ওই কিশোরী। 

বেসরকারি সংস্থাগুলোর স্বাস্থ্য সুরক্ষা প্রচারণার মধ্যেই, বৈশ্বিক লকডাউনে দুনিয়াজুড়ে অল্প বয়সীদের অন্তঃসত্তা হওয়ার হার বেড়েছে।

কিবেরায় বস্তির লোকজনের কাপড় ধুচ্ছে বসিবোর। ‘ধোয়ার জন্য এখান পর্যন্ত কাপড়গুলো টেনে আনতে হয়। খুব ক্লান্ত লাগে; কিন্তু কিছুই করার নেই,’ বলে সে
কিবেরার তৈ মার্কেট থেকে সন্তানের জন্য সেকেন্ড-হ্যান্ড পোশাক কিনছে সে। ‘নিজের শরীরের ভেতর বয়ে বেড়ানো সন্তানের জন্য এগুলো কিনছি, ভাবতেই রোমাঞ্চ লাগছে,’ বলে বসিবোরি
বাড়ির বাইরে অস্থায়ী দোকানে বসে ক্রেতার অপেক্ষায় থাকা বসিবোরি বলে, ‘এই অবস্থায় বিয়ে করতে চাই না আমি। আমার বয়স এখনো কম। নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে আমাকে।’

কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর লদওয়ারে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সাহায্যকারী গ্রুপ জরিপ চালিয়ে দেখেছে, জুন থেকে আগস্ট পর্যন্ত অন্যান্য বছরের তুলনায় এ বছর কিশোরীদের অন্তঃসত্তা হওয়ার সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। আইআরসির তথ্যমতে, একই সময়কালে গড়ে ২২৬ কিশোরী অন্তঃসত্তা হলেও করোনাভাইরাস মহামারিকালে হয়েছে ৬২৫ জন।

অন্যদিকে, নিকটবর্তী কাকুমা শরণার্থী শিবিরে গত বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ১৫ কিশোরী অন্তঃসত্তা হলেও এ বছরের একই সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

স্থানীয় এক ক্লিনিকে গিয়ে বসিবোরি জানতে পারে, তার আরেক সহপাঠীও অন্তঃসত্তা।

'কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে এ ধরনের কেস আমরা অনেক বেশি পাচ্ছি,' জানান নার্স জয় আমবিয়ো।

তাছাড়া বহু অন্তঃসত্তা কিশোরীই চিকিৎসকের শরণাপন্ন হয় না, এ তথ্যও জানিয়ে রাখেন তিনি।

কিবেরার লিন্দি গ্রামে নিজেদের বাড়ির বাইরের দিকে মা আন কেমুন্তোর সঙ্গে বসিবোরি
১২ বছর বয়সী ছোট বোন অ্যাঞ্জেলা মোরা'কে পড়াচ্ছে বসিবোরি
কিবেরার সফকো হেলথ সেন্টারে চিকিৎসকের জন্য অপেক্ষমান বসিবোরি। ‘এখানে ডাক্তার দেখাতে কোনো টাকা দেওয়া লাগে না। পুরোটাই ফ্রি। আমাকে স্রেফ কষ্ট করে আসতে হয়, এই যা,’ বলে সে

'দেখুন, সামাজিকতার কারণে প্রাপ্তবয়স্ক অন্তঃসত্তা নারীদের মতো স্বাস্থ্য সেবা অন্তঃসত্তা অল্প বয়সী মেয়েরা পায় না,' বলেন ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ডের কেনিয়া প্রতিনিধি আদেমোলা ওলাজিদে।

এ কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও অনিরাপদ গর্ভপাতের ঘটনা বাড়ছে বলেও জানান তিনি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বজুড়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের অকালমৃত্যুর প্রধান কারণ গর্ভধারণ ও সন্তান জন্মদান।

বসিবোরিও কিছু স্বাস্থ্য সমস্যায় পড়েছিল। চিকিৎসক তাকে সিজারিয়ান সেকশনে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও সে ও তার মা প্রচলিত রেওয়াজের ওপরই ভরসা রেখেছে।

ভাগ্য ভালো, বসিবোরি ৩.৩ কেজি ওজনের একজন স্বাস্থ্যবতী কন্যা সন্তানের জন্ম দিতে পেরেছে।

সন্তান জন্মদানের পর কেনিয়াত্তা ন্যাশনাল হসপিটালের করিডোরে হাঁটছে বসিবোরি
কিবেরার লিন্দিতে, নিজ বাড়িতে সদ্যপ্রসূত সন্তান কোলে বসিবোরি
সদ্য প্রসূত নাতনিকে ঘিরে আন ও তার এক বান্ধবী

'আমি খুব খুশি; উৎকণ্ঠা কেটে গেছে,' পরিবারের একমাত্র বিছানায় সদ্য জন্মানো মেয়েকে আদর করতে করতে বলছিল বসিবোরি। 

কেনিয়ায় আগামী জানুয়ারিতে স্কুল খোলার কথা। তার আগ পর্যন্ত সারাক্ষণ সন্তানের লালন-পালন করেই সময় কাটাবে বলে জানিয়েছে ওই কিশোরী। 

স্কুল খুললে শিশুটিকে সামলাবেন বসিবোরির মা। 'আমার মেয়েকে পড়ালেখা করতেই হবে,' জানালেন তিনি।

কিবেরায় ছুটে চলেছে ট্রেন, পাশে বস্তি
  • আল জাজিরা থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

ছবির গল্প / ফটো ফিচার / কেনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • মারা গেছেন কিংবদন্তি আফ্রিকান সাহিত্যিক গুগি ওয়া থিয়োঙো

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net