Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
সাভারে যাত্রীবাহী বাসে দিনেদুপুরে ডাকাতি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বাংলাদেশ

নোমান মাহমুদ, সাভার থেকে
02 March, 2025, 09:30 pm
Last modified: 02 March, 2025, 10:29 pm

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

সাভারে যাত্রীবাহী বাসে দিনেদুপুরে ডাকাতি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

এসময় অস্ত্রধারী ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে, তাদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
নোমান মাহমুদ, সাভার থেকে
02 March, 2025, 09:30 pm
Last modified: 02 March, 2025, 10:29 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

ঢাকার সাভারে দিনেদুপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার (২ মার্চ) দুপুর ২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৯৮) একটি যাত্রীবাহী বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।

এসময় অস্ত্রধারী ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে, তাদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

নাজমুল হাসান নামে বাসটিতে থাকা ভুক্তভোগী এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় যাওয়ার জন্য আশুলিয়ার চক্রবর্তী এলাকা থেকে বাসটিতে উঠি। দুপুর দুইটার দিকে বাসটি সাভারের ব্যাংক টাউন এলাকায় পৌছালে বাসের ভিতরে যাত্রীবেশে থাকা দুজন বাস থেকে নামার কথা বলে বাসের চালককে বাস থামানোর জন্য বলে বাসের দরজার কাছে এগিয়ে যায়। এসময় চালক বাসটি থামালে দ্রুত আরও ৩/৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে বাসটিতে উঠে পড়ে। এসময় ৫-৭ জনের সেই ডাকাতদল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায়।"

"মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে পুরো ঘটনাটি ঘটে যায়। আমার কাছে থাকা অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের একটি স্যামসাং এ-৩৪ মডেলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। পরবর্তীতে বাসটি ঢাকায় যাওয়ার পর টেকনিক্যাল মোড়ে পুলিশ বক্সে বিষয়টি জানালে তারা আমাকে ৯৯৯- এ কল করতে বলেন। এরপর ৯৯৯ এ কল করে বিষয়টি জানাই", যোগ করেন নাজমুল। 

এসময় বাসটিতে ২৬/২৭ জন যাত্রী ছিল বলেও জানান এই প্রত্যক্ষদর্শী যাত্রী। 

যোগাযোগ করলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "বিষয়টি আমরাও জানতে পেরেছি, একজন ভুক্তভোগী যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে। বাসটি ঘটনার পর ঢাকায় চলে যায়। আমরা বাসের লোকজনের সাথে যোগাযোগ করে বাসটি থানায় আনার জন্য বলেছি, বাসের চালক-হেলপারের সাথে কথা বললে বিস্তারিত বুঝতে পারব।"

"এছাড়াও আমাদের হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি থানা পুলিশ, ডিবিও ইতোমধ্যে কাজ শুরু করেছে বিষয়টি নিয়ে", যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বাসে ডাকাতি / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net