Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 05:05 pm
Last modified: 25 June, 2026, 05:32 pm

Related News

  • লক্ষ্মীপুরের দুই উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল
  • জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী
  • লক্ষ্মীপুরে ২ কেজি ৭৫০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

স্থানীয় কয়েকজন জানান, নিহত ছায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা। 
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 05:05 pm
Last modified: 25 June, 2026, 05:32 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ের অবস্থা আশঙ্কাজনক। 

এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সময় তার মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পৌর শহরের দেনায়েতপুর এলাকার ডাকাতিয়া নদীর তীরে একটি ভবন থেকে মা ও মেয়েদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ছায়মা (২১) ও সিফা (১৩)। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহীনুরের আরেক মেয়ে ইকরা (১৭)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় কয়েকজন জানান, নিহত ছায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা। 

স্থানীয় বাসিন্দা মো. জহির বলেন, 'নিহতদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার লটিয়া গ্রামে। নিহত শাহীনুরের স্বামী কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকত। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত।' 

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাকেও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সময় তার মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হত্যাকাণ্ডের শিকার পরিবারটি ও অভিযুক্ত ব্যক্তি একই ভবনে ভাড়া থাকতেন। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল বলেন, 'অন্তর নামে গণপিটুনিতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করার সময় তার মৃত্যু হয়।' 

ঘটনার রহস্য এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, 'নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা উদ্‌ঘাটনের কাজ করছে।'

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / হত্যা / ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • লক্ষ্মীপুরের দুই উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল
  • জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী
  • লক্ষ্মীপুরে ২ কেজি ৭৫০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net